সংবাদ শিরোনাম ::
ঝালকাঠি জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নতুন কার্যনির্বাহী কমিটির শপথগ্রহণ সম্পন্ন বাবুগঞ্জে নিখোঁজের এক মাসেও সন্ধান মেলেনি গৃহবধূ আসমার। খুলনায় ৩ হাজার ৯৫৮ ইয়াবাসহ মোরেলগঞ্জের দম্পতিসহ গ্রেপ্তার ৪ রাজাপুরে ২২ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক চড়া দামে পচা মাছ বিক্রি।  রুপাতলী বাজারে বেপরোয়া মাছ ব্যবসায়ীরা  বরিশালে বাজারের জায়গা নিয়ে ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ ঝালকাঠিতে বিএনপি নেতাকর্মীদের ‘খাই খাই’ স্বভাব নিয়ে রফিকুল ইসলাম জামালের কঠোর সমালোচনা ও ফেসবুক পোস্ট ভাইরাল বরিশালে স্বাস্থ্য বিভাগের মূল্যায়ন সভা অনুষ্ঠিত: টিকাদান ও ডিজিটাল স্বাস্থ্যসেবা জোর দেওয়ার তাগিদ টানা বর্ষনে বেহাল বরিশাল-ঢাকা মহাসড়ক জীবননগর বৈদ্যুতিক ট্রান্সফরমার চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

ইমরান খানের দলে যোগ দিলেন পাকিস্তানের এই নায়িকা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫১:৪০ অপরাহ্ন, শনিবার, ১৩ মে ২০২৩ ২৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিনোদন ডেস্ক

রাজনীতিতে যোগ দিলেন পাকিস্তানের অভিনেত্রী ও মডেল আজেকা ড্যানিয়েল। ইমরান খানের নেতৃত্বে থাকা পাকিস্তান তেহরিক-ই-ইনসাফে (পিটিআই) এ যোগ দিয়েছেন তিনি। শিগগিরই তিনি সরকারবিরোধী নানা কর্মসূচি নিয়ে মাঠে আছেন।

টুইটারে আজেকা লিখেছেন, ‘অবশেষে! আমি আমার দেশের স্বার্থে ঝাঁপিয়ে পড়ার সিদ্ধান্ত নিয়েছি। সিন্ধুর প্রেসিডেন্ট আলি হায়দার জাইদির সঙ্গে পিটিআইয়ে যোগ দিয়েছি।’

ভক্তদের জন্য একাধিক ছবিও তিনি শেয়ার করেছেন। এসব ছবিতে জাইদির সঙ্গে তাকে বসে থাকতে এবং জাইদিকে তাকে উত্তরীয় পরিয়ে দিতে দেখা যায়। আজেকা লেখেন, ‘আমাদের অবশ্যই দেশকে এই জগাখিচুড়ি থেকে বের করে আনতে হবে এবং প্রধানমন্ত্রী ইমরান খানের অধীনে অগ্রগতির পথে ফিরে যেতে হবে।’

জাইদি অভিনেত্রীকে স্বাগত জানিয়ে টুইটারে পোস্ট দিয়েছেন। তিনি লিখেছেন, সাবেক ক্ষমতাসীন দল সম্পর্কে তার দৃষ্টি এবং বোঝাপড়া বিস্ময়কর।

পাকিস্তানের অন্যতম শীর্ষ অভিনেত্রী ২৭ বছর বয়সী আজেকা। এরই মধ্যে অভিনয় দক্ষতায় প্রশংসা কুড়িয়েছেন তিনি। নূর জাহান, মালাল-ই-ইয়ার, তেরা ঘুম আর হুম সিনেমায় করেছেন প্রধান চরিত্র। অসংখ্য জনপ্রিয় নাটকেও অভিনয় করেছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ইমরান খানের দলে যোগ দিলেন পাকিস্তানের এই নায়িকা

আপডেট সময় : ০৬:৫১:৪০ অপরাহ্ন, শনিবার, ১৩ মে ২০২৩