সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

দুই লাখ ৬৩ হাজার কোটি টাকার এডিপি অনুমোদন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৪:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ মে ২০২৩ ১৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

আগামী অর্থবছরের (২০২৩-২৪ ) জন্য ২ লাখ ৬৩ হাজার কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদ-এনইসি। আজ বৃহস্পতিবার পরিকল্পনা মন্ত্রণালয়ে এনইসির সভায় এ অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী ও এনইসির চেয়ারপারসন শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করেন।

পরিকল্পনা মন্ত্রণালয় জানিয়েছে, মূল এডিপির পাশাপাশি স্বায়ত্তশাসিত সংস্থা বা করপোরেশনের নিজস্ব অর্থায়নে ১১ হাজার ৭৬৪ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচিও সভায় অনুমোদন দেওয়া হয়। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানসহ মন্ত্রিসভার সদস্য এবং সরকারের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

মূল এডিপির মধ্যে অভ্যন্তরীণ উৎস থেকে অর্থায়ন করা হবে ১ লাখ ৬৯ হাজার কোটি টাকা। বৈদেশিক ঋণ এবং অনুদান থেকে আসবে ৯৪ হাজার কোটি টাকা। স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের এডিপির মধ্যে ১০ হাজার ৮৯৫ কোটি টাকা নিজস্ব অর্থায়ন এবং বৈদেশিক উৎস থেকে আসবে ৭৭৮ কোটি ৯৩ লাখ টাকা।

চলতি ২০২২-২৩ অর্থবছরের মূল এডিপির আকার ছিল ২ লাখ ৪৬ হাজার ৬৬ কোটি টাকা। আর স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর নিজস্ব অর্থায়নের পরিকল্পনা ছিল ৯ হাজার ৯৩৭ কোটি টাকা। তবে সংশোধিত এডিপির আকার কমিয়ে ২ লাখ ২৭ হাজার ৫৬৬ কোটি টাকা নির্ধারণ করা হয়। স্বায়ত্তশাসিত সংস্থার অর্থায়নও সংশোধন করে ৮ হাজার ৯৯৫ কোটি টাকা নির্ধারণ করা হয়।

নতুন এডিপিতে সবচেয়ে বেশি বরাদ্দ রাখা হয়েছে পরিবহন ও যোগাযোগ খাতে, যার পরিমাণ ৭৫ হাজার ৯৪৫ কোটি টাকা। এ বরাদ্দ এডিপির প্রায় ২৯ শতাংশ। দ্বিতীয় ও তৃতীয় সর্বোচ্চ বরাদ্দ বিদ্যুৎ ও জ্বালানি এবং শিক্ষা খাতে, যার পরিমাণ যথাক্রমে ৪৪ হাজার ৩৯৩ কোটি টাকা এবং ২৯ হাজার ৮৮৯ কোটি টাকা। একক প্রকল্প হিসেবে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে, ৯ হাজার ৭০৭ কোটি টাকা।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল আগামী ১ জুন জাতীয় সংসদে আগামী অর্থবছরের জাতীয় বাজেট পেশ করবেন। এর আগে বাজেট ব্যয়ের অন্যতম অংশ এডিপি অনুমোদন দেওয়া হলো। সরকারের মোট বাজেট ব্যয়ের মধ্যে পরিচালন এবং উন্নয়ন ব্যয় অন্তর্ভুক্ত থাকে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দুই লাখ ৬৩ হাজার কোটি টাকার এডিপি অনুমোদন

আপডেট সময় : ১১:০৪:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ মে ২০২৩