সংবাদ শিরোনাম ::
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ,

বরিশাল স্টেডিয়ামের ড্রেসিং রুমে ফুটবলারের আত্মহত্যা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৭:২৫ পূর্বাহ্ন, রবিবার, ৭ মে ২০২৩ ১৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শামীম আহমেদ ॥ প্রেমিকাকে ভিডিও কলে রেখে বরিশাল শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামের নির্মিতব্য ড্রেসিং রুমে গলায় ফাঁস লাগিয়ে এক ফুটবলার আত্মহত্যা করেছে। রবিবার সকাল সাড়ে ১০টার দিকে সোহেল জমাদ্দার (২৩) নামের ওই ফুটবলারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আত্মহননকারী সোহেল জমাদ্দার ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার রায়াপুর বটতলা এলাকার হাফিজ জমাদ্দারের ছেলে। তিনি ঢাকার সাইফ স্পোটিং ক্লাবের অনুর্ধ্ব ১৭ দলের গোলরক্ষক ছিলেন। নিহত সোহেলের স্ত্রী ও আট মাস বয়সের একটি ছেলে রয়েছে।

ভিডিও কলে রেখে আত্মহত্যার আলামত পাওয়া গেছে জানিয়ে কোতোয়ালি মডেল থানার এসআই মো. শহীদুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সোহেল গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। ফাঁস নেওয়ার পর দড়ি ছিড়ে নিচে পড়ে যাওয়ায় তার মাথা ফেটে গেছে। তিনি আরও বলেন, ভিডিও কলে রেখে আত্মহত্যার যথেষ্ঠ আলামত পাওয়া গেছে। আত্মহত্যার আগে পাঠানো ছবিও পাওয়া গেছে।

নিহতের বোন শান্তা ইসলাম জানান, বিয়ের আগে নগরীর বেসরকারি নার্সিং কলেজের এক শিক্ষার্থীর সঙ্গে সোহেলের প্রেমের সম্পর্ক ছিলো। পরবর্তীতে তাদের সম্পর্ক না ভেঙে যাওয়ায় সোহেলকে অন্যত্র বিয়ে করানো হয়। তবে অতিসম্প্রতি পরিবারের সবার অজান্তে সেই মেয়ের সঙ্গে আবারও সম্পর্কে জড়িয়ে পরে সোহেল।

শান্তা আরও বলেন, রবিবার খেলা থাকায় শনিবারই স্টেডিয়ামে আসেন সোহেল। ওইদিন সন্ধ্যার পর থেকে তার সঙ্গে যোগাযোগ করা যাচ্ছিল না। পরে সোহেলের প্রেমিকা জানান, সোহেল গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করবে জানিয়ে ইমোতে দড়ি ও একটি মইয়ের ছবি তাকে পাঠিয়েছে। রাতে (শনিবার) তাকে ভিডিও কলে রেখে সোহেল গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

রবিবার সকালে বিষয়টি জানার পর পুলিশ নিয়ে স্টেডিয়ামে এসে সোহেলের মরদেহ উদ্ধার করা হয়। এসআই শহীদুল ইসলাম বলেন, মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশাল স্টেডিয়ামের ড্রেসিং রুমে ফুটবলারের আত্মহত্যা

আপডেট সময় : ১০:৩৭:২৫ পূর্বাহ্ন, রবিবার, ৭ মে ২০২৩