সংবাদ শিরোনাম ::
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ,

ঝালকাঠি বরিশাল সড়কে বেপরোয়া বাস উল্টে আহত-২০

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪৪:০৩ অপরাহ্ন, রবিবার, ৭ মে ২০২৩ ১৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ মনির হোসেন ঝালকাঠি : বরিশাল ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কে রবিবার বিকেলে যাত্রীবাহী বাস উল্টে ২০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে গাড়ীর সুপারভাইজার ও চালক রয়েছেন বলে জানা গেছে। রবিবার বিকেলে বরিশাল ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কের ষাইটপাকিয়া নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। যাত্রীবাহী বাসটি ঢাকা থেকে ভান্ডারিয়া যাওয়ার উদ্দেশ্যে ছেড়ে এসেছিল।

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, ঢাকা থেকে আগত মিজান পরিবহনের একটি যাত্রীবাহী বাস ষাইটপাকিয়ার মেসার্স আনযার ফিলিং ষ্টেশনের সামনে এসে উল্টে যায়। এসময় বাসের অতিরিক্ত গতি ছিল জানিয়েছেন যাত্রীরা। ঘটনার পর বাসটির পিছনের অংশ দুমড়েমুচড়ে আড়াআড়িভাবে সড়কে পরে থাকে। বাসটিতে থাকা ৩০জন যাত্রীর ভিতর ২০জন আহত হয়। যার মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে বরিশাল শেবাচিমে পাঠানো হয়েছে। অন্যান্যদের ঝালকাঠি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী মটরসাইকেল আরোহী বলেন, বাসের সুপারভাইজারে ডান পা বিচ্ছিন্ন অবস্থায় তাকে উদ্ধার করে শেবাচিমে পাঠানো হয়েছে। তিনি আরও বলেণ,অতিরিক্ত গতি নিয়ে বাক নিতে গিয়ে চালক আর নিয়ন্ত্রন রাখতে পারেননি। যার কারণে নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশে একটি গাছের সাথে পিছনের অংশের ধাক্কা লাগলে বাসটি সড়কে আড়াআড়িভাবে কাত হয়ে পরে।

বাসের যাত্রী সুমি আক্তার জানান, আমি রাজাপুর যাওয়ার উদ্দেশ্যে মাওয়া থেকে এই গাড়ীতে উঠি। বরিশাল সদরে আসার আগে সে খুবই ধীরে চালিয়েছে। এ নিয়ে যাত্রীরা তাকে বকুনি দিলে সে বরিশাল সদর পার হওয়ার পর বেপরোয়া গতিতে চালাতে থাকেন। এই বাঁকে এক্সিডেন্ট করার আগে পিছনে কয়েক জায়গায় এক্সিডেন্ট হওয়ার উপক্রম হয়েছিল।

নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মু.আতাউর রহমান জানান,দূর্ঘটনার শিকার বাসটি সড়িয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। আহদের উদ্ধার করে হাসপাতালে প্রেরন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঝালকাঠি বরিশাল সড়কে বেপরোয়া বাস উল্টে আহত-২০

আপডেট সময় : ১২:৪৪:০৩ অপরাহ্ন, রবিবার, ৭ মে ২০২৩