সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

বিরামপুরে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ১৫ টাকা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২৮:৩২ অপরাহ্ন, বুধবার, ৩ মে ২০২৩ ২০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শফিকুল ইসলাম দিনাজপুর জেলা প্রতিনিধি: ভারত থেকে বাংলাদেশে পেঁয়াজ আমদানি বন্ধ থাকায় দিনাজপুরের বিরামপুর কলেজ বাজার ও নতুন বাজারে ঘুরে দেখা যায় দাম বেড়েছে দেশি পেঁয়াজের। গত এক সপ্তাহের ব্যবধানে এই বাজারে নিত্যপ্রয়োজনীয় এ খাদ্য পণ্যটির দাম বেড়েছে কেজিপ্রতি ১৫ টাকা। ফলে প্রকার ভেদে ৩৬ টাকার পেঁয়াজ এখন খুচরা বাজারে ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

মঙ্গলবার (২রা মে) সন্ধ্যায় বিরামপুর পেঁয়াজ বাজার ঘুরে দেখা যায়, পবিত্র মাহে রমজানেও যে পেঁয়াজের দাম ছিলো ৩২ থেকে ৩৫ টাকা কেজি। বর্তমান তা বিক্রি হচ্ছে পাইকারি বাজারে ৪৮ টাকা কেজি দরে। খুচরা বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজি দরে। তবে ভারত থেকে পেঁয়াজের আমদানি শুরু হলে আবারও কমে যাবে এই পণ্যটির দাম, এমনটি বলছেন ব্যবসায়ীরা।

এদিকে দাম বেড়ে যাওয়ায় হতাশ ক্রেতা ও সাধারণ খুচরা ব্যাবসায়ীরা।

পেঁয়াজ কিনতে আসা হেলাল হোসেন বলেন, গত এক সপ্তাহ আগেও বাজার থেকে ৩৫ টাকা কেজি দরে পেঁয়াজ কিনেছিলাম। আজ সেই পেঁয়াজ ৫০ টাকা কেজিতে কিনতে হলো। এভাবে দাম বাড়লে আমরা চলবো কি কিভাবে?

কলেজ বাজারে সবজি ব্যবসায়ী আনিছুর রহমান বলেন, পেঁয়াজের দাম অনেক বৃদ্ধি পেয়েছে। ৩৪ টাকার পেঁয়াজ এখন পাইকারি কিনতে হচ্ছে প্রতিকেজি ৪৮ টাকা কেজি দরে। খুচরা বাজারে বিক্রি করা হচ্ছে ৫০ টাকা দরে।

বিরামপুর বাজারের পাইকারি পেঁয়াজ ব্যবসায়ী ইদ্রিস আলী বলেন , ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ থাকায় পেঁয়াজের দাম অনেক বৃদ্ধি পেয়েছে। যদি পেঁয়াজ আমদানি শুরু হয় তাহলে দাম কমে যাবে। আমরা পেঁয়াজ পাবনা, নাটোরসহ বিভিন্ন অঞ্চল থেকে আমদানি করছি। আশা করছি অল্প দিনের মধ্যে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হবে তখন দামও কমে যাবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিরামপুরে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ১৫ টাকা

আপডেট সময় : ০৫:২৮:৩২ অপরাহ্ন, বুধবার, ৩ মে ২০২৩