সংবাদ শিরোনাম ::
বিরামপুরে জমি নিয়ে বিরোধের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রান্তিক মানুষকে বিনা সুদে গরু দেওয়া হবে মন্ত্রী ডা. জাহিদ হোসেন গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের লকডাউন ঘিরে উদ্বেগ-উৎকণ্ঠা, নিরাপত্তায় ৫৫ প্লাটুন বিজিবি জীবননগরে মাটিভর্তি লাটাহাম্বারের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু বানারীপাড়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন বাবুগঞ্জের রহমতপুরে ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার উজিরপুরে বাস -মোটরবাইক মূখোমূখি সংঘর্ষে বৃদ্ধ নিহত

বিয়ের চাপ দেওয়ায় বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে হত্যা, আসামী বাপ্পী গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪২:১১ অপরাহ্ন, রবিবার, ৩০ এপ্রিল ২০২৩ ৪৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ মনির হোসেন ঝালকাঠি :ঝালকাঠির নলছিটির স্মৃতি আক্তার (৩৫) নামে বুদ্ধিপ্রতিবন্ধী এক তরুণীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় মূল অভিযুক্ত বাপ্পি সরদার তুষারকে (২৪) গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার(৩০ এপ্রিল) পুলিশ প্রযুক্তির সহায়তায় নলছিটি চায়না মাঠ সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। দুপুরে ঝালকাঠি পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। হত্যার মূল হোতা বাপ্পি সরদার তুষার নিহত স্মৃতির আপন মামাতো ভাই। সে পেশায় একজন রাজমিস্ত্রী। বাপ্পি উপজেলার কামদেবপুর গ্রামের ফেরদৌস সরদারের ছেলে।

পুলিশ সুপার মো. আফরুজুল হক টুটুল জানান,নিহত স্মৃতি আক্তারের সঙ্গে তাঁর আপন মামাতো ভাই বাপ্পি সরদার তুষারের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বাপ্পি একাধিকবার স্মৃতিকে ধর্ষণ করে। এ অবস্থায় বাপ্পিকে বিয়ের জন্য চাপ দিচ্ছিল স্মৃতি আক্তার । গত ২৫ এপ্রিল রাতে ঘরের দরজা খুলে স্মৃতিকে পাশের একটি ফসলের মাঠে নিয়ে বাপ্পি তাকে ধর্ষণ করে।
আসামীর পাশে থাকা মাটির শুকনো চাকা দিয়া নিহত স্মৃতির মাথার পিছনের দিকে গুরুত্বর আঘাত করে এবং বুকে, পেটে সহ শরীরের বিভিন্ন স্থানে লাথি মারিয়া মৃত্যু ঘটায়। এসময় নিহতের লাশ ফসলের মাঠে ফেলে পালিয়ে যায় বাপ্পি সরদার।

পরের দিন দুপুরে বাড়ীর পাশে ফসলের মাঠ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে নিহতের মামাতো ভাই বাপ্পি সরদারকে গ্রেপ্তার করে। তাকে জিজ্ঞাসাবাদে সে একাই ধর্ষণ শেষে স্মৃতিকে হত্যার কথা স্বীকার করে।

পুলিশ সুপার আফরুজুল হক টুটুল বলেন, যেহেতু এই মামলায় একমাত্র হত্যাকারীকে পুলিশ গ্রেপ্তার করেছে। সুতরাং আর কাউকে এ মামলায় আসামি করা হবে না। সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মো. মঈনুল হক, অতিরিক্ত পুলিশ সুপার শংকর দাস ও নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আতাউর রহমান উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিয়ের চাপ দেওয়ায় বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে হত্যা, আসামী বাপ্পী গ্রেফতার

আপডেট সময় : ১২:৪২:১১ অপরাহ্ন, রবিবার, ৩০ এপ্রিল ২০২৩