সংবাদ শিরোনাম ::
ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী”

বরিশাল বোর্ডে প্রথম দিনে অনুপস্থিত ১০২৬, বহিষ্কার ৩

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০৬:৪৫ অপরাহ্ন, রবিবার, ৩০ এপ্রিল ২০২৩ ১৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স॥ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে শুরু হওয়া এসএসসি পরীক্ষার প্রথম দিন বাংলা (আবশ্যিক) প্রথম পত্রে অনুপস্থিত ছিলেন ১ হাজার ২৬ জন পরীক্ষার্থী। সেইসঙ্গে এই পরীক্ষায় মোট ৩ জন পরীক্ষার্থী বহিষ্কার হয়েছে।

রোববার (৩০ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক অরুন কুমার গাইন।

তিনি জানান, বিভাগের ৬ জেলায় ১৯০ টি পরীক্ষা কেন্দ্রে আজ মোট ৮৫ হাজার ৩০৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণের কথা ছিলো। তবে অংশগ্রহন করেছে ৮৪ হাজার ২৭৯ জন। অনুপস্থিতির সংখ্যা ১০২৬ জন। শতকরা হিসেবে এর হার ১ দশমিক ২০।

বোর্ড সূত্রে জানা গেছে, অনুপস্থিতির মধ্যে সর্বোচ্চ বরিশাল জেলায় ২৭৭ জন রয়েছে, এরপর ভোলায় ২১৬জন, পটুয়াখালীতে ২০৮ জন, পিরোজপুরে ১২৩ জন, বরগুনায় ১০৭ ও ঝালকাঠিতে ৯৫ জন রয়েছে।

অপরদিকে বহিষ্কৃত তিন শিক্ষার্থীর মধ্যে বরিশাল সদর উপজেলার চরামদ্দি ডব্লিউ কে মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ১ জন, ঝালকাঠি সদরের বিজি ইউনিয়ন একাডেমি কেন্দ্রে ১ জন, ও ভোলার চরফ্যাশনে দুলারহাট মাধ্যমিক বিদ্যালয়
কেন্দ্রে ১ জন রয়েছে।

উল্লেখ্য, বরিশাল শিক্ষা বোর্ডে এ বছর এসএসসি পরীক্ষায় ১ হাজার ৪৭৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৯১ হাজার ৮০০ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। যারমধ্যে ছাত্র সংখ্যা ৪৩ হাজার ৭২৭ জন এবং ছাত্রী ৪৮ হাজার ৭৩ জন। পরীক্ষা সুষ্ঠু সুন্দরভাবে সম্পন্ন করার জন্য ৩৫টি ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে।

বরিশাল সরকারী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মাহবুবা হোসেন জানান, প্রিটেস্ট ও টেস্ট পরীক্ষা তারা তিন ঘণ্টার নিয়েছেন বলে, এবারের পরীক্ষায়ও পরীক্ষার্থীদের কোনো অসুবিধা হবে না। সব ধরনের প্রস্তুতি তারা অগেই নিয়ে রেখেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশাল বোর্ডে প্রথম দিনে অনুপস্থিত ১০২৬, বহিষ্কার ৩

আপডেট সময় : ১২:০৬:৪৫ অপরাহ্ন, রবিবার, ৩০ এপ্রিল ২০২৩