সংবাদ শিরোনাম ::
বিরামপুরে জমি নিয়ে বিরোধের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রান্তিক মানুষকে বিনা সুদে গরু দেওয়া হবে মন্ত্রী ডা. জাহিদ হোসেন গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের লকডাউন ঘিরে উদ্বেগ-উৎকণ্ঠা, নিরাপত্তায় ৫৫ প্লাটুন বিজিবি জীবননগরে মাটিভর্তি লাটাহাম্বারের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু বানারীপাড়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন বাবুগঞ্জের রহমতপুরে ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার উজিরপুরে বাস -মোটরবাইক মূখোমূখি সংঘর্ষে বৃদ্ধ নিহত

চাঁদপুরের অর্ধশত গ্রামে আজ ঈদ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩০:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ এপ্রিল ২০২৩ ১১৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আজ শুক্রবার চাঁদপুরের প্রায় অর্ধশত গ্রামে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হচ্ছে। এজন্য এসব গ্রামে প্রায় সবধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাতে সৌদি আরবে আজ ঈদুল ফিতর পালনের বিষয়টি নিশ্চিত হয়। এরপর চাঁদপুরের বিভিন্ন এলাকায় ঈদুল ফিতর উদযাপনের সিদ্ধান্ত নেওয়া শুরু হয়। এরই অংশ হিসেবে গতকাল রাত সাড়ে ১০টা থেকে বিভিন্ন এলাকায় এ বিষয়ে মাইকিং ও প্রচারণা শুরুর পাশাপাশি ঈদের নামাজের সময়সূচি জানিয়ে দেওয়া হয়।

আজ সকাল সাড়ে ৮টায় জেলার হাজীগঞ্জ উপজেলার সাদ্রা দরবার শরীফ এবং ফরিদগঞ্জ উপজেলার টোরা মুন্সিরহাট জামে মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে।

ফরিদগঞ্জের সাচনমেঘ টোরা মুন্সির গ্রামের সাবেক স্কুল শিক্ষক আব্দুর রব মাস্টার জানান, তাদের গ্রামের প্রায় ১০ হাজার মুসল্লি গত ২২ মার্চ থেকে রোজা রাখা শুরু করেন। গতকাল তাদের ২৯ রোজা সম্পন্ন হয়েছে। আজ তারা ঈদ উদযাপন করবেন।

সাদ্রা দরবার শরীফের পীর মাওলানা জাকারিয়া চৌধুরী আল মাদানী বলেন, চাঁদ একটাই। এজন্য শরীয়তের বিধান অনুযায়ী, পৃথিবীর কোথাও চাঁদ দেখার ভিত্তিতে ঈদ পালন করা হয়।

তার বাবা পীর মাওলানা আল্লামা ইসহাক রহমতউল্লাহ ১৯২৮ সালে থেকে সৌদি আরবের সঙ্গে মিল রেখে এই এলাকায় ঈদ উদযাপন শুরু করেন বলেও জানিয়েছেন জাকারিয়া চৌধুরী।

বর্তমানে জেলার ৫টি উপজেলার অর্ধশত গ্রামের প্রায় ৫০ হাজার মানুষ তাদের রীতি অনুসরণ করছেন বলে দাবি করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চাঁদপুরের অর্ধশত গ্রামে আজ ঈদ

আপডেট সময় : ০৬:৩০:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ এপ্রিল ২০২৩