সংবাদ শিরোনাম ::
ঝালকাঠিতে জেলা ও দায়রা জজ আদালতের ১৮ জন অবসরপ্রাপ্ত কর্মচারীকে সংবর্ধনা প্রদান চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সেক্রেটারী আটক সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা পরিবারকে বুঝিয়ে দিল সমকাল কর্তৃপক্ষ কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা

পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল চলাচল শুরু, আড়াই ঘণ্টায় পার ৩ হাজার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০৮:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩ ৬৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

দীর্ঘ ৯ মাস ২২ দিন পর পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল চলাচল শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৫টা ৫৫ মিনিটে পারাপার শুরু হয়। সেতুর বাম পাশে সার্ভিস লেন দিয়ে চলাচল করছেন মোটরসাইকেলচালকরা।

মোটরসাইকেলের জন্য একটি টোল বুধ বরাদ্দ থাকলেও সকাল থেকে মোটরসাইকেলের চাপ থাকায় প্রথম দুটি লেন দিয়ে টোল আদায় করা হয়। তবে সেতু কর্তৃপক্ষ কিছু শর্ত আরোপ করেছে।

সরেজমিনে সকাল ৬টায় দেখা গেছে, পদ্মা সেতুর টোল প্লাজার আগে সেতু উত্তর থানার পূর্ব পাশ দিয়ে কয়েক শ মোটরসাইকেল আরোহী লাইনে অপেক্ষা করছেন। পদ্মা সেতু দিয়ে পারাপার হতে অনেকে বুধবার রাত ১১টা থেকে অপেক্ষা করছিলেন বলে জানিয়েছেন কয়েক মোটরসাইকেলচালক। আবার অনেকে সেহেরি খেয়ে রওনা দেন।

এদিকে প্রতি মিনিটে ৪টি মোটরসাইকেল পারাপারের লক্ষ্যমাত্রা থাকলেও গড়ে ৮ থেকে ১০টি মোটরসাইকেল টোল প্লাজা পার হতে পারছে। সর্বশেষ আড়াই ঘণ্টায় প্রায় তিন হাজার মোটরসাইকেল আরোহী মাওয়া টোল প্লাজা অতিক্রম করে।

টোলপ্লাজার সামনে অপেক্ষমাণ মো. সোহাগ হোসেন জানান, তিনি বুধবার রাত নয়টায় চট্টগ্রাম গ্রাম থেকে রওয়ানা দিয়ে মাওয়া টোলপ্লাজার রাত দুইটায় পৌঁছেছেন। যাবেন খুলনায়।

আবদুল করিম এসেছেন গাজীপুর থেকে। সোহাগ ও করিমের মতো প্রায় সব চালক-আরোহী চান যেন নিয়ম মেনে সবাই চলেন।

তবে ছয়টি শর্ত মেনে মোটরসাইকেল চালকরা পদ্মা সেতু পার হচ্ছেন। সেতু কর্তৃপক্ষ মাইকিং করে সবাইকে ১০০ টাকার নোট হাতে রাখতে বলছেন।

পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী সৈয়দ রজ্জব আলী জানান, সর্বশেষ আড়াই ঘণ্টায় প্রায় তিন হাজার মোটরসাইকেল আরোহী মাওয়া টোল প্লাজা অতিক্রম করে। এখন পর্যন্ত মোটরসাইকেল আরোহীরা নিয়ম মেনে পারাপার হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল চলাচল শুরু, আড়াই ঘণ্টায় পার ৩ হাজার

আপডেট সময় : ০৫:০৮:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩