বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রফতানি ১০ দিন বন্ধ ইমিগ্রেশন কার্যক্রম স্বাভাবিক থাকবে
- আপডেট সময় : ১১:৪২:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০২৩ ৭০ বার পড়া হয়েছে

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধিঃ পবিত্র ঈদ-উল ফিতর ও সাপ্তহিক ছুটি সহ বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রফতানি কার্যক্রম ১০ দিন বন্ধ থাকবে। তবে এ বন্দর দিয়ে ইমিগ্রেশন কার্যক্রম (যাত্রী পারাপার) অব্যাহত থাকবে।
জানা যায় বাংলাবান্ধা সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন এবং ভারতের ফুলবাড়ি এক্সপোর্ট এন্ড ইমপোর্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন এর যৌথ সিদ্ধান্তে আগামীকাল বুধবার ১৯ এপ্রিল থেকে ২৭ এপ্রিল পর্যন্ত মোট ৯দিন এছাড়া ২৮ এপ্রিল ছুটি সহ মোট ১০ দিন এবন্দর দিয়ে সকল প্রকার আমদানি রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। এবিষয়ে উভয় দেশের ব্যবসায়ীগণ পৃথকভাবে বাংলাবান্ধা স্থলবন্দর এবং ফুলবাড়ী স্থলশুল্ক স্টেশন, জলপাইগুড়ি, ভারত কর্মকর্তাদের বরাবরে লিখিতপত্র দিয়ে অবহিত করেছেন। নামপ্রকাশ্যে অনিচ্ছুক বাংলাবান্ধা স্থলবন্দর সহকারী রাজস্ব কমকর্তা আমদানী-রফতানি বন্ধের বিষয়টি মুঠোফোনে এ প্রতিবেদককে নিশ্চিত করেছেন। তবে ছুটি পরবর্তী আগামী ২৯ এপ্রিল রোজ শনিবার উদ্বোধনী দিন সকাল থেকে উভয় দেশের আমদানী-রফতানি কার্যক্রম অব্যাহত থাকবে।
এদিকে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ইমিগ্রেশন কার্যক্রম যথারীতি চলমান থাকবে বলে স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশ অফিসার ইনচার্জ নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। #


























