সংবাদ শিরোনাম ::
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ,

বরিশালে বিশ্ব হিমোফিলিয়া দিবসে র‌্যালী ও সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২৯:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১৭ এপ্রিল ২০২৩ ৮৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,
বিশেষ প্রতিনিধি:

‘রক্তক্ষরণ বন্ধে সবার জন্য সুযোগ হোক বিশ্বব্যাপি সুচিকিৎসার মানদন্ড’ শ্লোগানকে সামনে রেখে বরিশালে বিশ্ব হিমোফিলিয়া দিবস পালিত হয়েছে। সোমাবর (১৭ এপ্রিল) হিমোফিলিয়া সোসাইটি অব বাংলাদেশ বরিশাল বিভাগের উদ্যোগে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে র‌্যালী ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে

বেলা ১১ টায় শের-ই-বাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাঃ মনিরুজ্জামান শাহিন’র নেতৃত্ব বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি মেডিকেল কলেজ ক্যাম্পাস ও হাসপাতাল এলাকা প্রদক্ষিণ শেষে কলেজ কনফারেন্স রুমে এসে শেষ হয়।

বেলা ১২টায় হিমোফিলিয়া সোসাইটি অব বাংলাদেশ বরিশাল বিভাগের পক্ষে রনজিতা কর্মকারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেবাচিম হাসপাতালের পরিচালক ডাঃ এইচ এম সাইফুল ইসলাম।
সভায় বক্তব্য রাখেন, শের-ই-মেডিকেল কলেজের শিশু বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ উত্তম কুমার সাহা, মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক ডাঃ ইমরুল কায়েস, হাসপাতালের উপ-পরিচালক ডাঃ জিএম নজিমুল আহসান, সিনিয়র স্টোর অফিসার ডাঃ নূরুন্নবী তুহিন, হাসপাতালের প্যাথলজি বিভাগের প্রধান ডাঃ আসিক দত্ত প্রমুখ।

সভায় বক্তারা বলেন, হিমোফিলিয়া এক ধরনের অতিরিক্ত রক্তক্ষরণ জনিত জন্মগত সমস্যা যা সাধারণত পুরুষদের হয়ে থাকে এবং মহিলাদের মাধ্যমে বংশানুক্রমে বিস্তার ঘটে। বরিশালে ১৪০ জন রোগী আছে নিবন্ধিত। অনিবন্ধিত রোগীর সংখ্যা কয়েক গুন বেশী। এসব রোগীদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে বিশ্ব হিমোফিলিয়া দিবসে র‌্যালী ও সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৮:২৯:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১৭ এপ্রিল ২০২৩