সংবাদ শিরোনাম ::
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ,

নিউ সুপার মার্কেটে আগুন: অসুস্থ হয়ে হাসপাতালে ৩০ জন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৫:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১৫ এপ্রিল ২০২৩ ৫৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

রাজধানীর নিউ সুপার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে কাজ করতে গিয়ে ধোঁয়ায় ৩০ জন অসুস্থ হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের মধ্যে ফায়ার সার্ভিসের তিন কর্মকর্তা, ফায়ারফাইটার ২১ জন, ভলান্টিয়ার দুইজন, আনসার সদস্য দুইজন, স্কাউট একজন ও বিমান বাহিনীর একজন সার্জেন্ট।

আজ শনিবার সকাল ৯টার পর রাজধানীর নিউ সুপার মার্কেটে আগুন নিয়ন্ত্রণে কাজ করার সময় প্রচণ্ড ধোঁয়ার কুণ্ডলীর মধ্যে তারা অসুস্থ হয়ে পড়েন। তাদের হাসপাতালে নিয়ে যান ফায়ার সার্ভিস কর্মীরা।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, হাসপাতালের সবাই ধোঁয়াজনিত শ্বাসকষ্টে আক্রান্ত হয়েছেন। তাদের প্রাথমিকভাবে অক্সিজেন দিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিন ভোর ৫টা ৪০ মিনিটে আগুনের তথ্য জানতে পারে ফায়ার সার্ভিস। কিছুক্ষণ পরে ১৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। পরে ধাপে ধাপে চারটি, ছয়টি ও দুটি ইউনিট যোগ দেয়।

এছাড়া আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী, নৌ বাহিনী ও বাংলাদেশ বিমান বাহিনীর অগ্নি নির্বাপনী সাহায্যকারী দল। বিমান বাহিনীর হেলিকপ্টারও প্রস্তুত রয়েছে ।

জানা যায়, রাজধানীর নিউ সুপার মার্কেটের তৃতীয় তলায় আগুন ছড়িয়ে পড়েছে। দ্বিতীয় তলাতেও প্রচণ্ড ধোয়ার সৃষ্টি হয়েছে। ফলে নিচ তলা ও দ্বিতীয় তলার দোকানিরা তাদের মালামালা সরিয়ে নিচ্ছেন।

কয়েকজন ব্যবসায়ীকে নিউ সুপার মার্কেটের সামনের সড়কে দাঁড়িয়ে আহাজারি করতে দেখা যায়। ঈদকে সামনে রেখে ব্যবসায়ীরা দোকানে বেশি বেশি পণ্যের পসরা সাজিয়ে থাকেন। আজকের আগুনে এমন বহু ব্যবসায়ীর স্বপ্ন মাটি হতে চলেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নিউ সুপার মার্কেটে আগুন: অসুস্থ হয়ে হাসপাতালে ৩০ জন

আপডেট সময় : ১০:১৫:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১৫ এপ্রিল ২০২৩