সংবাদ শিরোনাম ::
বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার ​নলছিটির সাবেক পিআইও বিজন কৃষ্ণ খরাতীর ৫ মাসের কারাদণ্ড ১২ লাখ টাকা অর্থদণ্ড কাঁঠালিয়ায় ৬৩ কেজি পলিথিন জব্দ, ১০ হাজার টাকা জরিমানা ঘোড়াঘাটের সীমানার ৫০০ মিটার ভিতরে পলাশবাড়ী সীমানা পলক স্থাপনের চেষ্টা এলাকায় ক্ষোভ উপজেলা প্রশাসনের ঘটনাস্থল পরিদর্শন ঝালকাঠির কাঠালিয়ায় পরিবেশ ও শব্দ দূষণবিরোধী মোবাইল কোর্ট: ১২ হাজার টাকা জরিমানা দর্শনা ইমিগ্রেশন দিয়ে ভারতে পালানোর সময় এক যুবক আটক বোর্ড চ্যালেঞ্জে পাস চার ছাত্রী: তেঁতুলিয়ার বোয়ালমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের প্রশংসনীয় উদ্যোগ

বানারীপাড়ায় ৬ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২২:৪১ অপরাহ্ন, বুধবার, ১২ এপ্রিল ২০২৩ ৮১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন
,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় সদর ইউনিয়নের জম্বদ্বীপ গ্রামে ৬ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। শিশুটি স্থানীয় একটি দ্বীনিয়া মাদ্রাসার শিশু শ্রেণীর শিক্ষার্থী। ভিকটিমের বাবা-মা জানান,১২ এপ্রিল বুধবার সকাল ১০টার দিকে তাদের পার্শ্ববর্তী বাড়ির দাদা সম্পর্কীয় ভাঙ্গারী মালপত্র ব্যবসায়ী কালাম (৬০) তার শিশু কন্যাকে বিস্কুট কিনে দেওয়ার কথা বলে ডেকে নিয়ে যায়। লম্পট কালাম নাতি সম্পর্কীয় ওই শিশুটিকে বাড়ির পাশের রাহাদের প্রাইভেট পড়ানোর ফাঁকা ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। মেয়েকে খুঁজতে বের হয়ে তার মা ঘটনাস্থলে হাজির হলে শিশুটি তার সঙ্গে কালামের অনৈতিক আচরণের বিষয়টি তাকে বলে দেয়। এসময় ভিকটিমের মায়ের ডাকচিৎকারে বাবাসহ স্থানীয়রা এগিয়ে আসেন। লম্পট কালাম প্রথমে ধর্ষণ চেষ্টার কথা অস্বীকার করলেও এক পর্যায়ে ভুল হয়েছে বলে তাদের কাছে ক্ষমা চায়। ভিকটিমের বাবা-মা জানান, কালাম তাদেরকে বিষয়টি চেপে যাওয়ার জন্য ১০ হাজার টাকা নেওয়ারও প্রস্তাব দেয়। খবর পেয়ে পুলিশ ও সংবাদকর্মীরা ঘটনাস্থলে যাওয়ার পূর্বে সুচতুর কালাম গাডাকা দেয়। এদিকে বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য কালামের ভাইসহ স্থানীয় একটি প্রভাবশালী মহল পায়তারা চালাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। ভিকটিমের পরিবার ও এলাকাবাসী লম্পট কালামের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন।

এ প্রসঙ্গে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মাসুদ আলম চৌধুরী বলেন,বিষয়টি জেনে থানার উপ-পরিদর্শক ওসমান গণিকে ঘটনাস্থলে পাঠানো হয়। এ বিষয়ে ভিকটিমের পরিবার লিখিত অভিযোগ দিলে তদন্ত পূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বানারীপাড়ায় ৬ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

আপডেট সময় : ০৬:২২:৪১ অপরাহ্ন, বুধবার, ১২ এপ্রিল ২০২৩