সংবাদ শিরোনাম ::
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ,

বরিশালে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪৩:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১২ এপ্রিল ২০২৩ ৬০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স ॥ মৃদু তাপদাহ বিরাজ করছে বরিশালে। মঙ্গলবার বরিশালে সর্বোচ্চ তাপমাত্রা ছিলো চলতি মৌসুমের সর্বোচ্চ ৩৮.২ ডিগ্রি সেলসিয়াস। তীব্র তাপদাহে অতীষ্ট প্রাণীকূল। বিশেষ করে দিনমজুররা পড়েছেন বিপাকে। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে এই অবস্থা বিরাজ করছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আগামী ৫-৬ দিন এই অবস্থা অব্যাহত থাকতে পারে বলে আভাস দিয়েছেন তারা।

গত কয়েকদিনের তাপপ্রবাহে বরিশালের জনজীবন বিপন্ন। দিনের বেলা সূর্যের তাপে অতীষ্ট প্রানীকূল। অতি প্রয়োজন ছাড়া প্রখর রোদ মাথায় নিয়ে ঘরের বাইরে বের হতে চান না সাধারণ মানুষ। পেটের দায়ে কাজে নেমে হাঁসফাঁস অবস্থা দিনমজুরদের।

রিক্সাচালক আবুল হোসেন বলেন, রদ্দুরে গাড়ি চালাইতে পারতে আছি না। ২০-৩০ টাহার ভাড়া খাইট্টা ছাওয়ায় (ছায়া) বইয়া থাহি কি করমু।
কাঠুরে লোকমান মিয়া বলেন, গরমে কাজকাম করতে পারি না। ৬টা কোপ দেলে হেরপর থাহালাগে বইয়া। আগে মাল কাটতাম (লাকড়ি) ১০ থেকে ১৫ মণ। এহন ৫-৬ মনের বেশী কাটতে পারেন না।

বৃদ্ধ রহম আলী বলেন, বাইরে নামলে ছাতি মাথায় দিয়া হাটি। গাছতলায় গাছতলায় থাহি। গরমে টেকতে পারি না। মনে হয় জানডা বাইরাইয়া গেলো।

বরিশাল আবহাওয়া অফিসের পর্যবেক্ষক মো. মাহফুজুর রহমান জানান, গত বছরের চেয়ে এবার অন্তত ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেড়েছে। বর্তমানে মৃদু তাপপ্রবাহ চলছে। গত মঙ্গলবার বরিশালে সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ৩৮.২ ডিগ্রি সেলসিয়াস। যা চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড। বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে এই পরিস্থিতি হয়েছে। যা আগামী ৫ থেকে ৬ দিন অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা

আপডেট সময় : ১১:৪৩:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১২ এপ্রিল ২০২৩