সংবাদ শিরোনাম ::
বিরামপুরে জমি নিয়ে বিরোধের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রান্তিক মানুষকে বিনা সুদে গরু দেওয়া হবে মন্ত্রী ডা. জাহিদ হোসেন গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের লকডাউন ঘিরে উদ্বেগ-উৎকণ্ঠা, নিরাপত্তায় ৫৫ প্লাটুন বিজিবি জীবননগরে মাটিভর্তি লাটাহাম্বারের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু বানারীপাড়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন বাবুগঞ্জের রহমতপুরে ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার উজিরপুরে বাস -মোটরবাইক মূখোমূখি সংঘর্ষে বৃদ্ধ নিহত

১৩ মাসের বেতন বকেয়া রাখার অভিযোগে বাবুগঞ্জে অনার্স শিক্ষকদের অবস্থান কর্মসূচি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৪:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩ ৯৭ বার পড়া হয়েছে

Exif_JPEG_420

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বাবুগঞ্জ ডিগ্রী কলেজ’র অনার্স শাখার (ননএমপিও) শিক্ষকদের ১৩ মাসের বেতন বকেয়াসহ বিভিন্ন অভিযোগে অবস্থান কর্মসূচি পালন করেছে বঞ্চিত শিক্ষকরা। এসময় অধ্যক্ষের রুমে তালা ঝুলিয়ে অবরুদ্ধ করে রাখা হয়। এছাড়া কলেজের প্রশাসনিক ভবন ও মূল ফটকে তালা ঝুলিয়ে রাখা হয়।

মঙ্গলবার বেলা ১১ টার দিকে বাবুগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) এসএম খলিলুর রহমানকে তার অফিস কক্ষে তালা লাগিয়ে অবরুদ্ধ করেন অনার্স শাখার শিক্ষকেরা। এমনকি তাদের ১৩ মাসের বকেয়া বেতন পরিশোধ না করা পর্যন্ত অবস্থান কর্মসূচীর ঘোষণা দেন অনার্স শিক্ষকেরা।
তবে দুপুর ২ টার দিকে গর্ভনিং বডির সদস্য মোস্তফা কামাল চিশতী ও মাসুদ করিম লাভু ঘটনাস্থলে এসে শিক্ষকদের নিয়ে বসে সমাধানের আশ্বাস দিলে কর্মসূচি তুলে নেয় আন্দোলনরত ১০জন নন এমপিও শিক্ষকরা।

আন্দোলনে নেতৃত্বদানকারী বাবুগঞ্জ ডিগ্রি কলেজের অনার্স শাখার রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ননএমপিও প্রভাষক মোঃ মোকলেছুর রহমান জানান, আমাদের ১৩ মাসের বেতন বকেয়া রয়েছে। অথচ অনার্সের ৫ টি ডিপার্টমেন্টের শিক্ষার্থীদের থেকে পাওয়া আয় থেকে এমপিও শিক্ষকরা টাকা নিচ্ছে। যেটা সম্পূর্ন নিয়মবহির্ভূত। আর আমরা নন এমপিও শিক্ষকরা ২-৫ হাজার টাকা যাতায়াত খরচ বাবদ নিয়ে থাকি প্রতিষ্ঠান থেকে। নিয়ম হচ্ছে কলেজের আয় থেকে আমাদের বেতন পরিষোধ করবে কতৃপক্ষ। অথচ আমাদের বেতন না দিয়ে এমপিও ভুক্ত শিক্ষকদের সম্মানীর নামে ৭ লাখ টাকার দূর্নীতি করা হয়েছে। আমরা ঈদের আগে আমাদের পাওনা বুজে চাই। তিনি আরো বলেন, প্রতিষ্ঠানের গর্ভানিং বডির সদস্যরা বুধবার সকাল ১০ টায় আমাদের নিয়ে বসে সমাধান করার আশ্বাস দেওয়ায় কর্মসূচি স্থগিত করা হয়েছে।

বাবুগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) এসএম খলিলুর রহমান বলেন, আন্দোলনকারী নন এমপিও শিক্ষকদের কোন বেতন বকেয়া নেই। তারা পাঠদান বাবদ প্রতিক্লাসে ১০০ টাকা করে পেয়ে থাকে। সেখানে হয়তো কিছু দাবী দাওয়া থাকতে পারে। তাদের দাবী থাকলে আলোচনায় বসতে পারে। একারনে কলেজ ক্যাম্পাসে তালা ঝুলিয়ে অবরুদ্ধ করে আন্দোলন করা কাম্য নয়।
গর্ভনিং বডির শিক্ষানুরাগী সদস্য মোস্তফা কামাল চিশতি বলেন, আমাকে অধ্যক্ষ স্যার ফোন দিয়ে আন্দোলনের কথা জানায়। আমি ঘটনাস্থলে এসে আন্দোলনকারীদের সাথে নিয়ে অধ্যক্ষের রুমের তালা খুলে আলোচনায় বসি। আলোচনার সিদ্ধান্ত অনুযায়ী বুধবার সকাল ১১ টায় কলেজ প্রশাসন, ম্যানেজিং কমিটি ও আন্দোলনকারীদের নিয়ে বসে বিষয়টি সমাধান করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

১৩ মাসের বেতন বকেয়া রাখার অভিযোগে বাবুগঞ্জে অনার্স শিক্ষকদের অবস্থান কর্মসূচি

আপডেট সময় : ১১:০৪:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩