সংবাদ শিরোনাম ::
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ,

ঝালকাঠিতে জেলা বিএনপির ১৪ নেতাকর্মী কারাগারে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২৫:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩ ৪১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠিতে পুলিশের ওপর হামলার মামলায় সদর উপজেলা বিএনপির সভাপতি ও নলছিটি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ ১৪ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে ঝালকাঠির চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পারভেজ শাহরিয়ার এ আদেশ দেন। আসামী পক্ষের আইনজীবীরা এ তথ্য নিশ্চিত করেন।

আসামী পক্ষের আইনজীবীরা জানান, বিএনপির ২২ নেতাকর্মী আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন জানালে আদালত জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেন ও সদস্যসচিব অ্যাডভোকেট শাহাদাৎ হোসেনসহ ৭ জনের জামিন মঞ্জুর করেন। মামলার বাকি ১৪ জনকে কারাগারে পাঠানো নির্দেশ দেন।

কারাগারে পাঠানো নেতাকর্মীরা হলেন, সদর উপজেলা বিএনপির সভাপতি এজাজ হাসান, নলছিটি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম গাজী, যুবদলের আহ্বায়ক শামীম তালুকদার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রবিউল হোসেন তুহিন, বিএনপি নেতা চন্দন পোদ্দার, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম লিটন, সাধারণ সম্পাদক সরদার সাফায়াত হোসেন, ছাত্রদলের সভাপতি আরিফুর রহমান খান, সাধারণ সম্পাদক গিয়াস সরদার দিপু, তাঁতি দলের সভাপতি বাচ্চু হাসান খান, যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম, ইয়াসির আরাফাত মিঠু, সাদ্দাম হোসেন এবং আতিকুর রহমান খালেক।

গত ২৫ ফেব্রুয়ারি সকাল ১১টার দিকে বিএনপির কেন্দ্র ঘোষিত পদযাত্রার কর্মসূচি পালন কালে পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়াসহ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ বিএনপির কার্যালয় থেকে জেলা যুবদলের সদস্যসচিব অ্যাডভোকেট আনিসুর রহমানসহ ১৬ নেতাকর্মীকে আটক করে।

হামলার ঘটনায় সদর থানার পরিদর্শক ফিরোজ কামালসহ ছয় পুলিশ সদস্য আহত হয়। এ অভিযোগে পুলিশের এসআই দেবাশীষ মোদক বাদী হয়ে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলামসহ বিএনপির ২২ নেতাকর্মীর নামে মামলা দায়ের করেন।

এ ঘটনায় জেলা বিএনপির নেতারা অভিযোগ করেন, ঘটনার দিন পুলিশের লাঠিচার্জে বিএনপির ২০ নেতাকর্মী আহত হয়। এ ঘটনায় উল্টো পুলিশ বাদী হয়ে বিএনপির নেতাকর্মীর নামে মামলা দায়ের করে। ঈদের আগমুহূর্তে নেতাকর্মীদের কারাগারে পাঠানোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বিএনপির নেতারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঝালকাঠিতে জেলা বিএনপির ১৪ নেতাকর্মী কারাগারে

আপডেট সময় : ০৫:২৫:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩