সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

সিলেটে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে সাংবাদিকের পুত্র আহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪৯:১১ অপরাহ্ন, শনিবার, ৮ এপ্রিল ২০২৩ ৫৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আবুল কাশেম রুমন,সিলেট: ডইলি স্টার পত্রিকার ফটো সাংবাদিক ও সিলেট বিভাগীয় ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি শেখ আশরাফুল আলম নাসিরের ছেলেকে সন্ত্রাসীরা ছুরিকাঘাত করে আগত করেছে সন্ত্রাসীরা। সিলেট নগরের রিকাবীবাজার এলাকায় কিশোর গ্যাংয়ের সদস্যের হাতে ছুরিকাঘাতে আহত হলেন দুই তরুণ। শুক্রবার (৭ এপ্রিল) রাত ১০ টার দিকে নগরের ব্যস্ততম রিকাবীবাজার পয়েন্টে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন নগরের মুন্সিপাড়ার বাসিন্দা ডেইলি স্টার পত্রিকার ফটো সাংবাদিক ও সিলেট বিভাগীয় ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি শেখ আশরাফুল আলম নাসিরের ছেলে শেখ ফাহিয়ান ফেরদৌস (১৪) ও নগরের হাউজিং এস্টেট ৬১ নম্বর বাসার সালেহ আহমদের ছেলে শাফিন আহমদ শাফি (১৬)।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ ও আহতের স্বজনেরা জানান, ছাত্রলীগের তেলিহাওর জাওয়াদ গ্রুপের অধীনে থাকা নগরের কুয়ারপাড়ের কিশোর গ্যাং লিডার আফজালের নেতৃত্বাধীন সন্ত্রাসীরা ফাহিয়ান ও শাফির পথ আটকায়। কিছু বুঝে ওঠার আগেই ফাহিয়ানের বাম হাতে ও পিঠে এবং সাফির পিঠে ছুরিকাঘাত করে। তাদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। তাৎক্ষণিক উপস্থিত লোকজন তাদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। আহতরা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজ গ্রুপের কর্মী বলে জানা গেছে।
সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক কোতোয়ালির লামাবাজার ফাঁড়ির ইনচার্জ এএইচ রাশেদ ফজল ও উপ-পরিদর্শক (এসআই) অঞ্জনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে যায়। এ ঘটনায় আফজাল নামে জড়িতদের একজনকে আটক করা হয়েছে, বাকিদের আটকের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সিলেটে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে সাংবাদিকের পুত্র আহত

আপডেট সময় : ০২:৪৯:১১ অপরাহ্ন, শনিবার, ৮ এপ্রিল ২০২৩