সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার

রাজাপুরে রড ও লাঠি দিয়ে পিটিয়ে দুই গাছ ব্যবসায়ীকে আহতের অভিযোগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪০:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০২৩ ৮০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরে ছাগলে বীজতলা খাওয়ার প্রতিবাদ করায় দুই গাছ ব্যবসায়ীকে রড ও লাঠি দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার উত্তর সাতুরিয়া গ্রামে বুধবার (৫এপ্রিল) বিকেলে এ ঘটনা ঘটে। পা ভেঙে আহত গাছ ব্যবসায়ী নাসির উদ্দিন ও শরীরের বিভিন্ন স্থানে জখম হয়ে রশিদ মিয়া রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি। অপর পক্ষের আহত নাবিলও স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি। বৃহস্পতিবার দুপুরে আহত নাসির মিয়ার অভিযোগ, তাদের বোরো বীজ তলা ছাগল খাওয়ায় প্রতিবাদ করায় স্থানীয় প্রতিপক্ষ হান্নান, নাঈম, নাবিল ও দেলেয়ারসহ একদল ব্যক্তি তাদের উপর লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে অতর্কিত হামলা চালিয়ে গুরুত্বর আহত করেছে। এসময় ৩০ হাজার টাকাও ছিনিয়ে নেয় হামলাকারীরা। অভিযুক্ত নাবিল দাবি করেন, প্রতিপক্ষরা তাদের ছাগল ধরে নিয়ে গেলে তা জানতে চাইলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে নাবিলও আহত হয়। রাজাপুর থানার ওসি পুলক চন্দ্র রায় জানান, এ ঘটনায় পা ভেঙে যাওয়া ব্যবসায়ী নাসির মিয়া লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রাজাপুরে রড ও লাঠি দিয়ে পিটিয়ে দুই গাছ ব্যবসায়ীকে আহতের অভিযোগ

আপডেট সময় : ০১:৪০:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০২৩