সংবাদ শিরোনাম ::
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ,

আইপি টিভিকে সংবাদ প্রচার থেকে বিরত থাকার নির্দেশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০৬:৪০ অপরাহ্ন, সোমবার, ৩ এপ্রিল ২০২৩ ৪৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

যেসব আইপি টিভি নীতিমালা লঙ্ঘন করে সংবাদ প্রচার করছে, তাদেরকে সংবাদ প্রচার কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দিল তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

আজ সোমবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনা না মানলে সংশ্লিষ্ট আইপি টিভির বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে এতে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা ২০১৭ (সংশোধিত ২০২০) এর ৪.৩ অনুচ্ছেদ অনুযায়ী আইপি টিভিগুলো কোনোরকম সংবাদ প্রচার করতে পারবে না। লক্ষ্য করা যাচ্ছে যে, কোনো কোনো নিবন্ধিত/অনিবন্ধিত আইপি টিভি এ নীতিমালা লঙ্ঘন করে সংবাদ প্রচার করছে।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘এ পরিপ্রেক্ষিতে জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা ২০১৭ (সংশোধিত ২০২০) লঙ্ঘন করা আইপি টিভিগুলোকে সংবাদ প্রচার কার্যক্রম থেকে বিরত থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। অন্যথায় যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা অনুযায়ী আইপি টিভি সংবাদ পরিবেশন করতে পারবে না। তবে কোনো কোনো নিবন্ধিত/অনিবন্ধিত আইপি টিভি নীতিমালা লঙ্ঘন করে সংবাদ প্রচার করছে। এ পরিপ্রেক্ষিতে আইপি টিভিগুলোকে সংবাদ প্রচার কার্যক্রম থেকে বিরত থাকার এই নির্দেশ দিল তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আইপি টিভিকে সংবাদ প্রচার থেকে বিরত থাকার নির্দেশ

আপডেট সময় : ০৬:০৬:৪০ অপরাহ্ন, সোমবার, ৩ এপ্রিল ২০২৩