সংবাদ শিরোনাম ::
বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার ​নলছিটির সাবেক পিআইও বিজন কৃষ্ণ খরাতীর ৫ মাসের কারাদণ্ড ১২ লাখ টাকা অর্থদণ্ড কাঁঠালিয়ায় ৬৩ কেজি পলিথিন জব্দ, ১০ হাজার টাকা জরিমানা ঘোড়াঘাটের সীমানার ৫০০ মিটার ভিতরে পলাশবাড়ী সীমানা পলক স্থাপনের চেষ্টা এলাকায় ক্ষোভ উপজেলা প্রশাসনের ঘটনাস্থল পরিদর্শন ঝালকাঠির কাঠালিয়ায় পরিবেশ ও শব্দ দূষণবিরোধী মোবাইল কোর্ট: ১২ হাজার টাকা জরিমানা দর্শনা ইমিগ্রেশন দিয়ে ভারতে পালানোর সময় এক যুবক আটক বোর্ড চ্যালেঞ্জে পাস চার ছাত্রী: তেঁতুলিয়ার বোয়ালমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের প্রশংসনীয় উদ্যোগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের হলের গবীর রাতে  দুই শিক্ষার্থীকে মারধর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৫:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২ এপ্রিল ২০২৩ ৭৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামাল কাড়াল বরিশাল ব্যুরো প্রধান।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শের-ই বাংলা হলে আধিপত্য বিস্তার নিয়ে প্রতিপক্ষের মারধরে আহত হয়েছেন দুই শিক্ষার্থী। শনিবার দিনগত রাতে মারধরের শিকার দুই ছাত্রকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শের-ই বাংলা হলের প্রভোস্ট আবু জাফর মিয়া সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন।
আহত শিক্ষার্থীরা হলেন- বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র মো. সিফাত হাসান (২১) এবং মো. রাজু মোল্লা (২৩)। সিফাত ঝালকাঠির নলছিটি উপজেলার পশ্চিম কান্দিপুর এলাকার মো. আব্দুর রাজ্জাক হাওলাদারের ছেলে এবং রাজু গোপালগঞ্জের কোটালীপাড়ার ধোরাল গ্রামের মো. বারী মোল্লার ছেলে।
প্রভোস্ট আবু জাফর মিয়া সাংবাদিকদের বলেন, “রাতে হলে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে মারামারি হয়। খবর পেয়ে সেখানে গিয়ে দুই জনকে আহত অবস্থায় পেয়েছি।
তাদের আঘাতের ধরন দেখে ঝুঁকি নিতে চাইনি। তাদের হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সকালে তাদের পরীক্ষা ছিল। তাই সকালে তাদের নিয়ে এসে পরীক্ষার দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
প্রভোস্ট আরও বলেন, “মারামারিতে জড়ালেও ছাত্র লীগের কোনো পক্ষই অভিযোগ দেয়নি। অভিযোগ না দিলে তো ব্যবস্থা নেওয়া যাবে না।
তবে হলে মারামারি এড়াতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে, আরও বেশি তৎপর থাকবেন বলে জানিয়েছেন প্রভোস্ট।
বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক শিক্ষার্থী অমিত হাসান রক্তিম সাংবাদিকদের বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কোনো সাংগঠনিক কমিটি না থাকায় যে যার মতো নিজেকে নেতা দাবি করছে। আধিপত্য বিস্তারে একের পর এক সংঘর্ষে জড়াচ্ছে।
বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) জাফর সাংবাদিকদের বলেন, বিশ্ববিদ্যালয়ে শের-ই বাংলা হলের আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগের নাবিদ ও আলিম সালেহীন পক্ষের মধ্যে দ্বন্দ্ব রয়েছে। কয়েকদিন পূর্বে নিজেদের মধ্যে মারামারির ঘটনায় সালিহীন জেলে ছিল।
জেল থেকে বেরিয়ে সালেহীন হলে ঢুকতে চায়। কিন্তু নাবিদ পক্ষ তাকে বাধা দেয়। এর জের ধরে শনিবার রাত ২টার দিকে সালেহীন পক্ষের লোকজন একত্রিত হয়ে নাবিদ পক্ষের দুই জনকে লাঠি দিয়ে পিটিয়ে ও কিল ঘুষি দিয়ে আহত করেছে।”
ভোর সাড়ে ৫টার দিকে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি হয়েছে।
ঘটনাস্থল সংশ্লিষ্ট মহানগর পুলিশের বন্দর থানা পুলিশের ওসি মো. আসাদুজ্জামান বরিশালটািইমসকে বলেন, রাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন পুলিশী সহায়তা চেয়েছে। তাদের পুলিশী সহায়তা দেওয়া হয়েছে। কেউ ক্ষতিগ্রস্ত হয়ে আইনী সহায়তা চাইলে আইনী সহায়তা দেওয়া হবে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশাল বিশ্ববিদ্যালয়ের হলের গবীর রাতে  দুই শিক্ষার্থীকে মারধর

আপডেট সময় : ১১:১৫:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২ এপ্রিল ২০২৩