সংবাদ শিরোনাম ::
ঝালকাঠিতে জেলা ও দায়রা জজ আদালতের ১৮ জন অবসরপ্রাপ্ত কর্মচারীকে সংবর্ধনা প্রদান চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সেক্রেটারী আটক সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা পরিবারকে বুঝিয়ে দিল সমকাল কর্তৃপক্ষ কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা

বরিশালে বিশ কেজি গাঁজা সহ চারজন গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৯:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মার্চ ২০২৩ ৯২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স ॥ বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের বিভাগীয় ও জেলা কার্যালয়ের অভিযানে বিশ কেজি গাঁজা সহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

৩১শে মার্চ শুক্রবার সকালে বরিশাল লঞ্চ টার্মিনালের ঢাকা-বরিশাল নৌরুটের এডভেঞ্চার-৯ লঞ্চে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

জানাযায়, শুক্রবার সকাল ৬ টায় বরিশাল লঞ্চ টার্মিনালের ঢাকা থেকে আসা এডভেঞ্চার-৯ লঞ্চের দ্বিতীয় তলায় ২০৮ এবং তৃতীয় তলায় ৩২৫ নম্বর কেবিনে অভিযান পরিচালনা করেন মাদক অধিদপ্তর।এসময় দুটি কেবিন থেকে ২০ কেজি গাঁজা সহ দুই জন পুরুষ ও দুই জন মহিলা মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার বাইশারী গ্রামের মনির বেপারী পুত্র মোঃ হাফিজুর বেপারী (২৬),টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার গৌরাকি গ্রামের মোঃ খোরশেদ আলমের স্ত্রী মোসাম্মৎ মাসুমা আক্তার (২২),গাজীপুর জেলার কালিয়াকৈর থানার ফুলবাড়িয়া এলাকার মোঃ সানোয়ার হোসেনের পুত্র মোঃ আকাশ আহমেদ (১৯),গাজীপুর জেলার কালিয়াকৈর থানার হবুয়ারচালা গ্রামের বখতিয়ার বর্মনের কন্যা কাঞ্চি রানী (২৩)।

বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক এনায়েত হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকাল ৬ টায় বরিশাল লঞ্চ টার্মিনালের ঢাকা থেকে আসা এডভেঞ্চার-৯ লঞ্চের দ্বিতীয় তলায় ২০৮ এবং তৃতীয় তলায় ৩২৫ নম্বর কেবিনে অভিযান চালনো হয়।এসময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় গোয়েন্দা কার্যালয় অভিযানে আসামী মোঃ হাফিজুর বেপারী ও মোসাম্মৎ মাসুমা আক্তারের কাছে থেকে ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় জেলা কার্যালয় অভিযানে মোঃ আকাশ আহমেদ ও কাঞ্চি রানীর কাছ থেকে ৪ কেজি সহ আসামীদের গ্রেফতার করা হয়।

তিনি আরো বলেন,আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বরিশাল কোতোয়ালি মডেল থানায়
দুটি মামলা দায়ের করা হয়েছে।মাদক নির্মূলে এধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে বিশ কেজি গাঁজা সহ চারজন গ্রেফতার

আপডেট সময় : ০৫:৫৯:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মার্চ ২০২৩