সংবাদ শিরোনাম ::
ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী”

বরিশালে দুর্গাসাগরে অষ্টমী স্নানোৎসব

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২৯:১৯ অপরাহ্ন, বুধবার, ২৯ মার্চ ২০২৩ ৫৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স॥ বরিশালের ঐতিহ্যবা‌হী দুর্গাসাগরে অনুষ্ঠিত হয়েছে অষ্টমী স্নানোৎসব। সনাতন ধর্মাবলম্বীদের এ উৎসবে যোগ দিতে দেশের বিভিন্ন স্থান থেকে হাজারো মানুষ মাধবপাশার দুর্গাসাগর পাড়ে জড়ো হয়। বুধবার (২৯ মার্চ) ভোর থেকেই পুণ্যার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে মাধবপাশার এ দুর্গাসাগর পাড়।

চৈত্র মাসের অষ্টমী তিথিতে এ দুর্গাসাগরে স্নান করে পাপ মোচনের আশায় প্রতি বছরই বিভিন্ন স্থান থেকে সনাতন ধর্মাবলম্বী এখানে আসেন। সনাতন ধর্মাবলম্বী পুণ্যার্থীরা গঙ্গাদেবীর চরণে ফুল সমর্পণ করে পূজা, অর্চনা ও প্রার্থনাসহ নানা আয়োজনের মধ্যে দিয়ে পাপমুক্তির বাসনার স্নান সমাপ্ত করেন। অনেকে মানত ক‌রে মনবাসনা পূরণের জন্য। আগত ভক্তদের বিশ্বাস, এ জল স্পর্শমাত্রই সবার পাপমোচন হয়। এ পবিত্র জলে স্নান করলে চিরমোক্ষ লাভ করা যায়।

পূন‌্যলা‌ভের আশায় স্না‌ন কর‌তে আসা ব‌রিশাল নগরীর কাটপট্টি এলাকার বা‌সিন্দা বিশ্বজিৎ দে ব‌লেন, গত এক যুগ ধ‌রে এ অষ্টমী তি‌থির দি‌নে পূন‌্যলা‌ভের আশায় স্নান কর‌ছি। ব্রহ্মা দেব ও গঙ্গা দেবীর কৃপা লাভ করাই মূল উদ্দেশ্যে।

পু‌রো‌হিত শিবু চ‌্যাটার্জী জানান, অষ্টমী স্না‌নের তি‌থি মঙ্গলবার (২৮ মার্চ) রাত ১০টায় শুরু হ‌য়ে‌ছে। যা বুধবার রাত ১০টা ৪৭ মি‌নি‌টে শেষ হ‌বে।

স্না‌নোৎসব‌কে কেন্দ্র ক‌রে দুর্গা সাগ‌রের পা‌শের স্কুল মা‌ঠেই ছি‌ল গ্রামীণ শিল্প মেলার আ‌য়োজন। বাহা‌রি মি‌ষ্টির পসরাসহ বিভিন্ন খেলনার দোকান দেখা গে‌ছে মেলায়।

ব‌রিশাল মে‌ট্রোপ‌লিটন পু‌লি‌শের এয়ার‌পোর্ট থানার প‌রিদর্শক (তদন্ত) লোকমান হো‌সেন ব‌লেন, দুর্গাসাগর পাড় ও এর আশপাশে পর্যাপ্ত নিরাপত্তা ব‌্যবস্থা গ্রহণ করা হ‌য়ে‌ছে। পাশাপা‌শি অতিরিক্ত পু‌লিশ মোতায়ন করা র‌য়ে‌ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে দুর্গাসাগরে অষ্টমী স্নানোৎসব

আপডেট সময় : ০৫:২৯:১৯ অপরাহ্ন, বুধবার, ২৯ মার্চ ২০২৩