সংবাদ শিরোনাম ::
ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী”

জন্মনিবন্ধনে ঘুষ বানিজ্য : ফেসবুক লাইভে খেপে গেলেন বিসিসি মেয়র

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২৭:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৫ মার্চ ২০২৩ ৫৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স ॥ জন্মনিবন্ধন সংশ্লিষ্ট কাজ নিয়ে দীর্ঘদিন ধরে ভোগান্তি পোহাতে হয়েছে বরিশাল সিটি কর্পোরেশনের নাগরিকদের। এ ভোগান্তি লাঘবের কথা চিন্তা করে মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ প্রতিটি ওয়ার্ডেই জন্মনিবন্ধনের কার্যক্রম চালু করেন। তবে তার পরেও বিভিন্ন কারনে জন্মনিবন্ধন কার্যক্রম নিয়ে সাধারন নাগরিকদের ভোগান্তির যেন শেষ হচ্ছেনা!

তবে এবার জন্মনিবন্ধন নিয়ে ফেসবুক লাইভে প্রকাশ্যে মুখ খুললেন মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। ২৫শে মার্চ রাতে নগরীর বধ্যভূমি পরিদর্শনকালে সিটি কর্পোরেশনের এক কর্মকর্তা নগর ভবনে জন্মনিবন্ধন কার্যক্রম স্থগিত হওয়া প্রসঙ্গে মেয়রকে অবহিত করেন। তখন ১৬নং ওয়ার্ডের কাউন্সিলর রাজিব হোসেন খান মেয়রকে অবহিত করে বলেন, জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার (ডিডিএলজি) শাখায় যেসকল নাগরিকরা জন্মনিবন্ধন সংশোধনীর জন্য যায় তাদের প্রত্যেকের কাছ থেকে সর্বনিন্ম ৫শ’ টাকা করে নেয় জলিল নামে এক কর্মচারী।

এসময় মেয়র বলেন, আমি ৩০টি ওয়ার্ডে জন্মিনবন্ধন কার্যক্রম চালু করে দিলাম যাতে নগর ভবনে আসা না লাগে, যারা যে ওয়ার্ডে বাসিন্দা সে ওয়ার্ডে বসেই সেবা পায়। কিসের জন্য করেছি? জনগনের সেবার জন্য করেছি, এখান দিয়েতো কোন ইনকাম নেই। বরংচ স্টাফদের বেতন, ইন্টারনেট বিলসহ সকল কিছু আমার দেয়া লাগছে কিন্তু টাকাটাতো সরাসরি যাচ্ছে সরকারী কোষাগারে।

মেয়র আরও বলেন,জন্মনিবন্ধনে ভুল হলে সংশোধনীর জন্য যখন ডিডিএলজি অথবা ডিসি অফিসে যায় তখন যদি ৫শ’ টাকা নেয় এটাতো অন্যায়। তার বিরুদ্ধে একশন নেওয়ার জন্য ডিসি সাহেবকে বলবো আমি, সিটি কর্পোরেশনের যেসব স্টাফরা এই অন্যায়ের কাজের সাথে জড়িত ছিলো তাদের কিন্তু ইতিমধ্যে চাকরি দিয়ে বাদ দিয়ে দিছি।

এসময় মেয়রকে অবহিত করে ৫নং ওয়ার্ড কাউন্সিলর কেফায়েত হোসেন রনি বলেন, ভাই এটা আমাদের দিলে আমরা ইমারজেন্সিভাবে ২ থেকে ৩দিনের মধ্যেই করে দিতে পারি। এতে সাধারন মানুষের ভোগান্তি থাকে না।

মেয়র বলেন, জন্মনিবন্ধন কার্যক্রমটি পুরোপুরি সিটি কর্পোরেশনের কাছেই হওয়া উচিত ছিলো, ডিডিএলজির কাছে গিয়েই মানুষ ভোগান্তিতে পড়ছে।

সামনে নির্বাচনে তাই ষড়যন্ত্র করা হচ্ছে জানিয়ে মেয়র বলেন, সামনে নির্বাচন তাই বিদ্যুত কাইট্যা দেয়, এইটা-ওইট্যা কইর্যা বুঝাইতে চায় আমি ব্যার্থ! বিষয়টি স্থানীয় সরকার মন্ত্রীকে অবহিত করবো আমি। আমি এখানে জনগনের সেবা করতে এসেছি, ভোগান্তি দিতে না।

এসময় সিটি কর্পোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জন্মনিবন্ধনে ঘুষ বানিজ্য : ফেসবুক লাইভে খেপে গেলেন বিসিসি মেয়র

আপডেট সময় : ০৫:২৭:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৫ মার্চ ২০২৩