সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ

মধ্য রমজান পর্যন্ত বৃষ্টি, এপ্রিলের শুরুতে কালবৈশাখী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৬:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৫ মার্চ ২০২৩ ৫৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

চৈত্র এলেও নেই তীব্র খরতাপ। প্রকৃতিতে ঠান্ডা ঠান্ডা ভাব। এই মেঘ, এই রোদ্দুর। এমন আবহাওয়া রোজাদারদের ক্লান্তি দূর করে এনেছে স্বস্তি।

শনিবার বিকেল সাড়ে ৪টায় রাজধানীতে শুরু হয় বৃষ্টি। মাত্র দুই মিলিমিটার বৃষ্টিতে নগরবাসী ধুলাবালু থেকে কিছুটা নিস্তার পেয়েছেন। উন্নতি হয়েছে বায়ুর মানও। আবহাওয়া অধিদপ্তর জানায়, দু’দিন রোদ আর বৃষ্টির লুকোচুরির পর ২৮ মার্চ বৃষ্টি বাড়তে পারে। দেশের কোথাও কোথাও শিলাবৃষ্টির শঙ্কাও রয়েছে। এপ্রিলের শুরুতে তীব্র কালবৈশাখী আর বজ্রপাত হতে পারে।

আবহাওয়াবিদরা বলছেন, বছরের এই সময়টায় সাধারণত দিনে প্রখর রোদ থাকে। বিকেল গড়াতেই দমকা হাওয়া ও কালবৈশাখী শুরু হয়। সঙ্গে এক পশলা বৃষ্টিও ঝরে। কিন্তু এ বছর আবহাওয়ার এ ব্যাকরণ কাজ করছে না। প্রায় প্রতিদিন সকাল থেকে সূর্য ও মেঘের মধ্যে যেন লড়াই শুরু হয়। সুয্যি মামা চোখ রাঙাতে না রাঙাতে মেঘ এসে তাকে ঢেকে দিচ্ছে। কোথাও কোথাও হালকা বৃষ্টিও ঝরছে। কিন্তু দমকা হাওয়া তেমন গতি না পাওয়ায় তা কালবৈশাখীতে পরিণত হতে পারছে না।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশীদ বলেন, টানা তীব্র রোদ থাকলে সন্ধ্যার পর জলীয় বাষ্প বেড়ে সাধারণত কালবৈশাখী তৈরি হয়। এবার এ ধরনের টানা রোদের দেখা মিলছে না। বরং দিনের বেলায় আকাশে সামান্য মেঘ এসে রোদের তীব্রতা কমিয়ে দিচ্ছে। ২৯ মার্চ থেকে বৃষ্টি বেড়ে এপ্রিলের শুরুতে কালবৈশাখী এবং বজ্রপাত বাড়তে পারে।

এপ্রিলের প্রথম সপ্তাহ পর্যন্ত আবহাওয়া এমন থাকতে পারে বলে আবহাওয়াবিদ বজলুর রশীদ জানান। তিনি বলেন, সে অনুযায়ী ধরে নেওয়া যায়, রমজানের অর্ধেকটা সময় আবহাওয়া মোটামুটি সহনীয় থাকবে। এরপর গরম বাড়তে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মধ্য রমজান পর্যন্ত বৃষ্টি, এপ্রিলের শুরুতে কালবৈশাখী

আপডেট সময় : ০৫:৩৬:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৫ মার্চ ২০২৩