সংবাদ শিরোনাম ::
ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক। ঘোড়াঘাটে রাঘব, বোয়ালদের বাদ দিয়ে অভিযোগ গঠন, পৌর বিএনপির মানব বন্ধন গৌরনদীতে স্কুলের টিফিনের রুটিতে ব্লেড কান্ডে তদন্ত কমিটি গঠন আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব কেদারপুর ইউনিয়ন গঠনের অঙ্গীকার পারভেজ মৃধার। বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরানো হলো

৭০ বছরে বিয়ের পিঁড়িতে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২৮:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ মার্চ ২০২৩ ৭১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

৭০ বছর বয়সে কুমারত্বের অবসান ঘটিয়ে বিয়ের পিঁড়িতে বসলেন এক অবসরপ্রাপ্ত শিক্ষক। বর রামপালের জিগিরমোল্লা গ্রামের নওশের আলীর ছেলে অধ্যাপক হাওলাদার শওকত আলী। মোংলার ৩৫ বছরের মেয়ে শাহেদা বেগম নাজুকে বিয়ে করেছেন তিনি।

জাঁকজমকপূর্ণভাবে গত শনিবার বিয়ে হয় তাঁদের। ১০ লাখ ১ টাকা দেনমোহরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও দু’পরিবারের সদস্যদের উপস্থিতিতে এ বিয়ে সম্পন্ন হয়েছে।

রামপাল সরকারি কলেজের শিক্ষক ছিলেন শওকত আলী। অবসরের পর একাকিত্ব বোধ করছিলেন তিনি। পরিবারের হাল ধরতে ও ভাইবোনদের প্রতিষ্ঠিত করতে গিয়ে সংসার করা হয়ে ওঠেনি তাঁর। জীবনের অধিকাংশ সময় শিক্ষকতা, পরিবার ও সমাজসেবায় ব্যয় করেছেন। বিয়ের কথা বললেও রাজি হননি। সারাজীবন চিরকুমার থাকবেন বলে জানাতেন।

স্বজন আ. হালিম খোকন জানান, তিনি তাঁদের কাছে বটবৃক্ষের মতো। তাঁরা ব্যবসার কাজে ব্যস্ত থাকায় ভাই একাকিত্ব বোধ করতেন। এ জন্য তাঁর সঙ্গিনী দরকার ছিল। বিয়ের জন্য চাপ দিলে তিনি এক সময় রাজি হন। এক সন্তানের জননী, এক বিধবার সঙ্গে বিয়ে দেওয়া হয়েছে তাঁর। আগের সংসারের মেয়ের দায়িত্বও নিয়েছেন শওকত আলী। ফোন বন্ধ পাওয়ায় নবদম্পতির সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

৭০ বছরে বিয়ের পিঁড়িতে

আপডেট সময় : ০৮:২৮:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ মার্চ ২০২৩