সংবাদ শিরোনাম ::
বিরামপুরে জমি নিয়ে বিরোধের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রান্তিক মানুষকে বিনা সুদে গরু দেওয়া হবে মন্ত্রী ডা. জাহিদ হোসেন গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের লকডাউন ঘিরে উদ্বেগ-উৎকণ্ঠা, নিরাপত্তায় ৫৫ প্লাটুন বিজিবি জীবননগরে মাটিভর্তি লাটাহাম্বারের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু বানারীপাড়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন বাবুগঞ্জের রহমতপুরে ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার উজিরপুরে বাস -মোটরবাইক মূখোমূখি সংঘর্ষে বৃদ্ধ নিহত

তেঁতুলিয়ায় ভুমিহীন ও গৃহহীন পরিবারে চতুর্থ পর্যায়ে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪৬:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২২ মার্চ ২০২৩ ৯৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তেঁতুলিয়া ( পঞ্চগড়) প্রতিনিধিঃ ভুমিহীন ও গৃহহীন পরিবারকে চতুর্থ পর্যায়ে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে বুধবার সকালে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপজলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহা’র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাজী মাহমুদুর রহমান, উপজেলা প্রকৌশলী আবু সাঈদ, নির্বাচন অফিসার আলী হোসেন, উপজেলা শিক্ষা অফিসার সাইফুল ইসলাম সহ উপজেলার বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগণ। এছাড়া ইউপি চেয়ারম্যান, সচিব, সদস্য –সদস্যা, বীরমুক্তিযোদ্ধাগণ, স্থানীয় গন্যমান ব্যক্তিবর্গ, স্থানীয় স্কুল কলেজ ও মাদ্রাসার শিক্ষক/শিক্ষার্থী প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার প্রতিনিধি, উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহা জানান, গত বছরের ২১ জুলাই তৃতীয় পর্যায়ে জেলার ৫৮৫০টি পরিবারকে একক গৃহ প্রদান পূর্বক পুর্নবাসিত করায় প্রধানমন্ত্রী পঞ্চগড় জেলাকে প্রথম শতভাগ ভূমিহীন ও গৃহহীনমুক্ত জেলা হিসেবে ঘোষণা করেন। বিধায় চতুর্থ পর্যায়ে গৃহ নির্মাণের প্রয়োজন হয়নি। তবে আশ্রয়ণ প্রকল্পে নিজ গৃহে আশ্রিতদের জীবনমান ও কর্মদক্ষতা উন্নয়নের কাজ শুরু হয়েছে। চলতি ২০২২-২০২৩ অর্থ বছরে দারিদ্র বিমোচন ও পুর্নবাসন শীর্ষক প্রকল্পে ৭২৭টি পরিবারকে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ প্রদান করে পুর্নবাসনের উদ্যোগ চলমান রয়েছে। পুর্নবাসন পরবর্তী কার্যক্রমের অংশ হিসেবে পুর্নবাসিত পরিবারের আনুমানিক ২৮০ জন শিশুকে নিকটবর্তী স্কুলে ভর্তির ব্যবস্থা করা হয়েছে। পুর্নবাসিত পরিবারগুলোকে প্রশিক্ষণের মাধ্যমে আয়বদ্ধক প্রকল্প নেয়া হয়েছে এবং তা পর্যায়ক্রমে বৃদ্ধি করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

তেঁতুলিয়ায় ভুমিহীন ও গৃহহীন পরিবারে চতুর্থ পর্যায়ে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন

আপডেট সময় : ১০:৪৬:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২২ মার্চ ২০২৩