ধর্ষণের অভিযোগের বিপরীতে মামলা করতে থানায় বসে আছেন শাকিব
- আপডেট সময় : ০৬:১৭:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৮ মার্চ ২০২৩ ৬৩ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক
চিত্রনায়ক শাকিব খানের বিরুদ্ধে অস্ট্রেলিয়ায় ‘অপারেশন অগ্নিপথ’ এর শুটিংয়ে শিডিউল ফাঁসানো ও সহ-নারী প্রযোজককে ধর্ষণের মতো গুরুতর অভিযোগ তুলেছেন রহমত উল্লাহ নামে এক প্রযোজক।
ওই প্রযোজকের বিরুদ্ধে এবার মানহানি মামলা করতে রাতে গুলশান থানায় যান শাকিব খান।
শাকিব খানের দাবি, রহমত উল্লাহ নামে যিনি ‘অপারেশন অগ্নিপথ’ ছবির প্রযোজক দাবি করছেন তিনি আসলে এ ছবির আসল প্রযোজক নন। ছবিটির আসল প্রযোজকক হচ্ছেন ভারটেক্স মিডিয়ার জানে আলম। যা চুক্তিপত্রেও লিখিত আছে।
৭ বছর আগের সেই ঘটনা নতুন করে তুলে শাকিবের বিরুদ্ধে সম্প্রতি একাধিক অভিযোগ এনেছেন রহমত উল্লাহ।
ওই প্রযোজকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পুলিশের শরণাপন্ন হলেন শাকিব খান। শনিবার রাত সাড়ে ১১টার দিকে গুলশান থানায় এই নায়ক মামলা করতে উপস্থিত হন।
ফলো করুন-
ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন সমকাল ইউটিউব
শাকিব জানান, তার বিরুদ্ধে আনা অভিযোগ পুরোপুরি মিথ্যে। এ কারণে তিনি ভুয়া প্রযোজকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছেন।
শাকিব খান আরও বলেন, প্রযোজক নামধারী এই প্রতারক যেনো দেশ ছেড়ে পালাতে না পারে সেই কারণে আইনি ব্যবস্থা নিতে থানায় এসেছি। মিথ্যে অভিযোগ সুরাহা না হওয়া পর্যন্ত যেন অন্যায় অভিযোগকারী দেশ ছাড়তে না পারে সেই কারণে এই ব্যবস্থা।


























