সংবাদ শিরোনাম ::
বিরামপুরে জমি নিয়ে বিরোধের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রান্তিক মানুষকে বিনা সুদে গরু দেওয়া হবে মন্ত্রী ডা. জাহিদ হোসেন গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের লকডাউন ঘিরে উদ্বেগ-উৎকণ্ঠা, নিরাপত্তায় ৫৫ প্লাটুন বিজিবি জীবননগরে মাটিভর্তি লাটাহাম্বারের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু বানারীপাড়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন বাবুগঞ্জের রহমতপুরে ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার উজিরপুরে বাস -মোটরবাইক মূখোমূখি সংঘর্ষে বৃদ্ধ নিহত

স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো স্বামীর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৬:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩ ১৩৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
নীলফামারীর জলঢাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাজিদুল ইসলাম নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার স্ত্রী। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (১৪ মার্চ) সকালে উপজেলার পূর্ব বালাগ্রামে পারিবারিক কবরস্থানে মাজিদুল ইসলামকে দাফন করা হয়েছে। এর আগে সোমবার (১৩ মার্চ) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ঘরের বৈদ্যুতিক তারে ছিদ্র ছিল। তা ঠিক করতে গিয়ে বিদ্যুতায়িত হন মাজিদুলের স্ত্রী মমতা বেগম। তিনি স্বামীকে ডাকেন। মাজিদুল এসে তার শরীরে হাত দেওয়ামাত্র ঘটনাস্থলেই তিনি মারা যান। স্থানীয়রা মমতা বেগমকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আহম্মেদ হোসেন ভেন্ডার জাগো নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ কবীর জাগো নিউজকে বলেন, এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় অপমৃত্যু মামলা করা হয়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো স্বামীর

আপডেট সময় : ০৯:৪৬:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩