সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ

৭৪ বছর বয়সে মাস্টার্স করলেন বিএনপি নেতা আবদুল আউয়াল মিন্টু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৮:২২ পূর্বাহ্ন, বুধবার, ৮ মার্চ ২০২৩ ৭৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

 ৭৪ বছর বয়সে ইংল্যান্ডের একটি বিশ্ববিদ্যালয় থেকে তৃতীয় মাস্টার্স ডিগ্রি (মাস্টার অব ল’জ) অর্জন করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু। অভিনন্দন জানিয়েছেন ছেলে তাবিথ আউয়াল।

সোমবার (৬ মার্চ) ইউনিভার্সিটি অব লন্ডনের বার্বিকান সেন্টারে গ্রাজুয়েশন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং মাস্টার্স ডিগ্রির (এলএলএম) সনদ গ্রহণ করেন আবদুল আউয়াল মিন্টু। মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বাবাকে এ অভিনন্দন জানান তাবিথ আউয়াল।

বিএনপির রাজনীতিতে যুক্ত তাবিথ আউয়াল ধানের শীষ প্রতীকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে নির্বাচনে অংশ নিয়ে দলে ও দলের বাইরে ব্যাপক জনপ্রিয়তা পান।

আবদুল আউয়াল মিন্টু বিএনপির ভাইস চেয়ারম্যান এবং এফবিসিসিআইর সাবেক সভাপতি। মঙ্গলবার তাবিথ আউয়াল তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে লেখেন, ‘আমার বাবা আব্দুল আউয়াল মিন্টু প্রতিনিয়ত তাঁর কাজের মধ্য দিয়ে আমাদের অনুপ্রাণিত করেন। রাজনীতি, সমাজসেবা, ব্যবসা—সবকিছু সামলে এখনও জ্ঞানচর্চার জায়গায় তাঁর বিন্দুমাত্র ছাড় নেই। বরং প্রতিবছরই যেন আমাদের জন্য সফলতার নতুন নতুন মান নির্ধারণ করে দেন তিনি।’

তাবিথ বলেন, ‘আজ বাবাকে আবারও অভিনন্দন জানাই তাঁর তৃতীয় মাস্টার্স ডিগ্রি (মাস্টার অব ল’জ) অর্জনের জন্য।’

১৯৪৯ সালের ২২ ফেব্রুয়ারি জন্ম নেওয়া আবদুল আউয়াল মিন্টু ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে ১৯৬৪ সালে এসএসসি ও কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে ১৯৬৬ সালে এইচএসসি পাস করেন। মার্কেন্টাইল মেরিন একাডেমি চট্টগ্রাম থেকে ১৯৬৮ সালে ডিপ্লোমা করেন নৌ বিজ্ঞানে। নিউইয়র্ক স্টেট ইউনিভার্সিটি থেকে ১৯৭৩ সালে মেরিন ট্রান্সপোর্টেশন বিজ্ঞান বিএসসি ডিগ্রী ও ১৯৭৭ সালে এমএসসি ডিগ্রী অর্জন করেন। কৃষি ব্যবসা শুরু করার পর ১৯৯৫ সালে সোয়াচ, ইউনিভার্সিটির ভার্সিটি অব লন্ডন থেকে এগ্রিকালচার অব ইকোনমিকসে মাস্টার্স ডিগ্রি এবং ২০২২ সালে তৃতীয় বারের মতো ইউনিভার্সিটি অব লন্ডনের কুইন মেরি কলেজ থেকে ইন্টারন্যাশনাল বিজনেস ল নিয়ে মাস্টার্স করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

৭৪ বছর বয়সে মাস্টার্স করলেন বিএনপি নেতা আবদুল আউয়াল মিন্টু

আপডেট সময় : ০৯:২৮:২২ পূর্বাহ্ন, বুধবার, ৮ মার্চ ২০২৩