সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ

বরিশালে প্রস্তাবিত নীতিমালা প্রত্যাহারের দাবিতে মোটরবাইক চালকদের মানববন্ধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৯:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৩ মার্চ ২০২৩ ৮৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শামীম আহমেদ ॥ মোটরসাইকেল চলাচলে প্রস্তাবিত জনবিরোধী নীতিমালা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে বরিশালের মোটরবাইক চালকরা। ৩০ কিলোমিটার কম গতিতে বাইক চলাচল, মহাসড়কে দুইজনের বেশি বাইক চালানো যাবেনা, এমন বিধানের তীব্র সমালোচনা করেন তারা। পাশাপাশি দেশের টাকায় নির্মিত পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলের দাবি জানানো হয়।

শুক্রবার দুপুরে নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে দাবি আদায়ে মানববন্ধনের আয়োজন করেন বরিশাল বাইকিং কমিউনিটির নেতৃবৃন্দরা। এতে বরিশালের সর্বস্তরের বাইকার ও লেডি বাইকাররা অংশগ্রহণ করেন। মানববন্ধনে বাইকাররা অভিযোগ করেন শহরে মোটরসাইকেল ৩০ কিলোমিটারের বেশিগতিতে চালানো যাবেনা। মহাসড়কে ১২৬ সিসির নিচে ক্ষমতার মোটরসাইকেল চলাচল করতে পারবে না। মহাসড়কে আরোহী পরিবহন করা যাবেনা। ঈদ-পূজার আগে ও পরে ১০ দিন মহাসড়কে মোটরসাইকেল চলাচল করতে পারবে না। পরিবহন মালিকদের স্বার্থ রক্ষা করে এসব নীতিমালা গ্রহণযোগ্য নয়। তাই মনগড়া এসব নীতিমালা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। তারা আরও বলেন, সড়কে সাইকেল বা রিকশার গতি ঘণ্টায় ২০ থেকে ২৫ কিলোমিটার। সেখানে মোটরসাইকেলের মতো একটি বাহনের সর্বোচ্চ গতি ৩০ কিলোমিটার কখনই গ্রহণযোগ্য নয়। বর্তমান সরকারকে বির্তকিত করতেই সরকারের মধ্যে ঘাঁপটি মেরে থাকা একটি বিশেষ মহল এই মনগড়া নীতিমালার প্রস্তাব দিয়েছে। মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাইকার রফিকুল ইসলাম লাবু, দিলরুবা রেজা, জাহিদুল ইসলাম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে প্রস্তাবিত নীতিমালা প্রত্যাহারের দাবিতে মোটরবাইক চালকদের মানববন্ধন

আপডেট সময় : ০৫:৪৯:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৩ মার্চ ২০২৩