সংবাদ শিরোনাম ::
বিরামপুরে জমি নিয়ে বিরোধের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রান্তিক মানুষকে বিনা সুদে গরু দেওয়া হবে মন্ত্রী ডা. জাহিদ হোসেন গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের লকডাউন ঘিরে উদ্বেগ-উৎকণ্ঠা, নিরাপত্তায় ৫৫ প্লাটুন বিজিবি জীবননগরে মাটিভর্তি লাটাহাম্বারের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু বানারীপাড়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন বাবুগঞ্জের রহমতপুরে ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার উজিরপুরে বাস -মোটরবাইক মূখোমূখি সংঘর্ষে বৃদ্ধ নিহত

সচিব-এসপি বলে টাকা হাতিয়ে নিতেন তারা, গ্রেপ্তার ৩

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৭:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০২৩ ১৩০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

একজন প্রধানমন্ত্রী কার্যালয়ের প্রেস সচিব ও অপরজন কুমিল্লার পুলিশ সুপার (এসপি) হিসেবে পরিচয় দিতেন। কুমিল্লায় পুলিশ কনস্টেবল নিয়োগের তালিকায় নিশ্চিত নাম থাকবে বলে আশ্বাস দিয়ে ছয় লাখ টাকা হাতিয়ে নিয়েছিল একটি চক্র। কিন্তু শেষ রক্ষা হয়নি। অভিযোগ পেয়ে প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে ২ লাখ টাকা উদ্ধার করা হয়েছে।

গত বুধবার রাত পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মেরাজুল ইসলাম ওরফে লায়ন মেরাজ এবং জামান খন্দকার ওরফে আলীমুজ্জামানকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার সাংবাদিকদের এসব তথ্য জানান কুমিল্লার পুলিশ সুপার আবদুল মান্নান।

পুলিশ জানায়, গত ২৭ ফেব্রুয়ারি পুলিশ কনস্টেবল পদে কুমিল্লায় ২০৬ জনকে নিয়োগ দেওয়া হয়। শরিফুল ইসলাম নামে এক ব্যক্তি তার নাতি ফাহিমকে কনস্টেবল পদে নিয়োগের চেষ্টা করেন। প্রধানমন্ত্রী কার্যালয়ের প্রেস সচিব পরিচয় দিয়ে মাদারীপুরের রাজৈর উপজেলার শাখারপাড় এলাকার মেরাজুল ইসলাম ও কুমিল্লার পুলিশ সুপার পরিচয়ে জামান খন্দকার ভুক্তভোগী শরিফুল ইসলাম ও তার পরিবারের সঙ্গে চুক্তিবদ্ধ হন। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পর কয়েক দফায় বিকাশের মাধ্যমে ছয় লাখ টাকা হাতিয়ে নেন তারা। পরে নিয়োগ পরীক্ষার ফলাফলে নাম না দেখে প্রতারণার বিষয়টি বুঝতে পেরে কুমিল্লা পুলিশ সুপারের সঙ্গে যোগাযোগ করেন ভুক্তভোগীরা।

ডিবির ওসি রাজেশ বড়ুয়া বলেন, প্রতারণার বিষয়ে মুরাদনগর থানায় মামলা করেন শরিফুল ইসলামের স্ত্রী মরিয়ম বেগম। পরে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার অপর ব্যক্তি হলেন মাদারীপুর সদর থানার রায়েরকান্দি গ্রামের রিপন ফকির।

পুলিশ সুপার আবদুল মান্নান জানান, গ্রেপ্তার ভুয়া সচিব মেরাজুল ইসলাম একটি প্রতারণার মামলায় সাজাপ্রাপ্ত আসামি এবং ভুয়া পুলিশ সুপার জামান খন্দকার একটি চাঁদাবাজি মামলার পলাতক আসামি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সচিব-এসপি বলে টাকা হাতিয়ে নিতেন তারা, গ্রেপ্তার ৩

আপডেট সময় : ০৫:৩৭:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০২৩