সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে পত্রিকা এজেন্টের নাতি জারিফ
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১০:০৬:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০২৩ ৬৯ বার পড়া হয়েছে

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : বরিশালের
বানারীপাড়া সরকারি মডেল ইউনিয়ন ইনস্টিটিউশন পাইলট স্কুল থেকে নাবিল আহম্মেদ জারিফ ৫ম শ্রেণীর বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পাওয়ার গৌরব অর্জন করেছে। সে বানারীপাড়ার বন্দর বাজারের ওষুধ ব্যবসায়ী ও পত্রিকা এজেন্ট সর্বজন শ্রদ্ধেয় আলহাজ্ব আব্দুল জব্বারের নাতি এবং চাখার ১০ শয্যা বিশিষ্ট হাসপাতালের ফার্মাসিষ্ট মোঃ হাসনাইন আহম্মেদের ছেলে। জারিফ তার এ কৃতিত্ব অব্যাহত রাখতে সবার কাছে দোয়া কামনা করেছে। এদিকে ছেলের সাফল্যে উচ্ছ্বসিত গর্বিত বাবা হাসনাইন আহম্মেদ ও মা নাসরিন আক্তার। তারাও ছেলের ধারাবাহিক সাফল্য কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন।


























