সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু অভাবের সংসারে অসমাপ্ত ঘর, রেহানার পাশে হারুন মোল্লা ফাউন্ডেশন। বাবুগঞ্জে সালিশ বৈঠকে হামলার অভিযোগ, আহত একই পরিবারের ৩ কাঠালিয়ায় কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা অনুষ্ঠিত ঘোড়াঘাটে মাদক সেবলের বিস্তার ৬ মাদক সেবীর কারাদন্ড উদ্বিগ্ন এলাকাবাসী

ভোলায় ইমাম হত্যা মামলায় স্বামী-স্ত্রী গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪১:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৩ ১০০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ॥ ভোলার চরফ্যাশনে মসজিদের ইমাম নুরুল ইসলাম হত্যা মামলার প্রধান আসামি আবু তাহের মাঝি (৫১) ও তাঁর স্ত্রী কুলসুম বেগমকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার বিকেলে শশীভূষণ থানার পুলিশ তাঁদের ভোলার আদালতে পাঠায়।

পুলিশ জানায়, গত শুক্রবার রাজধানীর যাত্রাবাড়ী থানার ১ নম্বর গলি থেকে তাহের মাঝি ও তাঁর স্ত্রী কুলসুম বেগমকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেন। তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী অন্য আসামিদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।

শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, গ্রেপ্তার আসামিদের রোববার বিকেলে ভোলার আদালতে পাঠানো হয়েছে। এর আগে হত্যা মামলার আরেক আসামি আবদুল মালেককে গ্রেপ্তার করা হয়।

গত ১৪ অক্টোবর শুক্রবার সকাল ৮টায় নুরুল ইসলাম ও তাঁর চাচা আবু তাহের মাঝির পরিবারের মধ্যে পাওনা টাকার হিস্যা নিয়ে বাগ্‌বিতণ্ডা হয়। এর জেরে আবু তাহের মাঝির পরিবারের সদস্যরা শশীভূষণ থানার এওয়াজপুর ইউনিয়নে মসজিদের ইমাম নূরুল ইসলাম ও তাঁর স্ত্রী মরিয়মকে কুপিয়ে জখম করেন। স্বজনেরা তাঁদের আহত অবস্থায় প্রথমে চরফ্যাশন হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে যান। ওই দিন বিকেলে চিকিৎসাধীন অবস্থায় নূরুল ইসলাম মারা যান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভোলায় ইমাম হত্যা মামলায় স্বামী-স্ত্রী গ্রেফতার

আপডেট সময় : ০৯:৪১:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৩