সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ

দুর্নীতি করে ভাগ্য গড়তে নয় দেশের মানুষের উন্নয়ন করতে এসেছি : প্রধানমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩১:০১ পূর্বাহ্ন, শনিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৩ ৮৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স॥ দুর্নীতি করে ভাগ্য গড়তে নয় দেশের মানুষের সার্বিক উন্নয়নে কাজ করতে এসেছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার দুপুর দেড়টার দিকে গোপালগঞ্জের কোটালীপাড়ায় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্যে তিনি একথা বলেন। তালিমপুর তেলিহাটি উচ্চ বিদ্যালয় মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।

কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া উপজেলা নিয়ে গঠিত গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য শেখ হাসিনা। দীর্ঘ চার বছর পর তিনি কোটালীপাড়ায় এলেন। বেলা পৌনে ১১টার দিকে কোটালীপাড়ায় পৌঁছান বঙ্গবন্ধুকন্যা।

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে প্রশাসনের পক্ষ থেকে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়। গোটা জেলাকে নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়।

প্রধানমন্ত্রী বলেন, ‘পদ্মা সেতু নির্মাণ নিয়ে অনেক অপবাদ দেয়ার চেষ্টা করা হয়েছিল। সেটি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম। কারণ দুর্নীতি করে নিজের ভাগ্য পরিবর্তন করতে আসিনি। জনগণের ভাগ্য গড়তে এসেছি। তাই কেউ যখন মিথ্যা অপবাদ দেয়। সেই অপবাদ নিতে আমি রাজি না।’

‘ওয়ার্ল্ড ব্যাংক অপবাদ নিতে চেষ্টা করেছিল কিন্তু তারা সফল হয়নি। আমরা নিজেদের টাকায় পদ্মা সেতু নির্মাণ করেছি। আজ এত দ্রুত কোটালিপাড়া, গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়া এবং দক্ষিণাঞ্চলের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পেরেছি।’

প্রধানমন্ত্রী জনসভাস্থল থেকে গোপালগঞ্জের ৪৩টি নবনির্মিত উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও ৫টি উন্নয়ন প্রকল্পের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, কোটালীপাড়া উপজেলা পরিষদ, গোপালগঞ্জ পৌরসভা, গণপূর্ত বিভাগ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, কোটালীপাড়া পৌরসভা, গোপালগঞ্জ জেলা পরিষদ এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় প্রকল্পগুলো বাস্তবায়ন করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দুর্নীতি করে ভাগ্য গড়তে নয় দেশের মানুষের উন্নয়ন করতে এসেছি : প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০৯:৩১:০১ পূর্বাহ্ন, শনিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৩