কালকিনিতে শহিদ দিবস-আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন
- আপডেট সময় : ০৩:৫২:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী ২০২৩ ৫৭ বার পড়া হয়েছে

মোঃ রাজু আহম্মেদ মাদারীপুরজেলা প্রতিনিধিঃ
শহিদ দিবস-আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে মাদারীপুরের কালকিনি উপজেলা প্রশাসন, উপজেলা আ.লীগ, সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজ ও শিকারমঙ্গল মানব কল্যান সংগঠনসহ বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের উদ্যােগে রাত ১২টা ১মিনিটিতে শহীদ বেদিতে পুস্পমাল্য অর্পন, মঙ্গলবার সকালে উপজেলা সদরে প্রভাতফেরী, মিনি অডিটরিয়াম হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা আসনের এমপি তাহমিনা বেগম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক, উপজেলা নির্বাহী কর্মকর্তা পিংকি সাহা, উপজেলা আ.লীগের সাধারন সম্পাদক তৌফিকুজ্জামান শাহিন, উপজেলা আ.লীগের সহসভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা আ.লীগের যুগ্নসাধারন সম্পাদক মোঃ লোকমান সরদার, পৌর মেয়র এস এম হানিফ, পৌর আ.লীগের সভাপতি আবুল বাশার, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক সোহেল তালুকদার, উপজেলা মৎস্যজীবিলীগের সভাপতি মোঃ সাহাদাত সরদার। এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক অহেদুজ্জামান আব্দুল হাই, উপজেলা ছাত্রলীগের সভাপতি বাকামিন খান, সাধারন সম্পাদক সাহিন ফকির, শিকারমঙ্গ মানব কল্যান সংগঠনের সভাপতি মোঃ রাজিব বেপারী ও পৌরসভা তাঁতীলীগের সভাপতি মোঃ জামাল হোসেন প্রমুখঃ


























