সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ

চাঁদ দেখা গেছে শাবান মাসের, পবিত্র শবে বরাত ৭ মার্চ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০১:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী ২০২৩ ১২২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

বাংলাদেশের আকাশে পবিত্র শাবান মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল বুধবার থেকে ১৪৪৪ হিজরি সনের এ মাস গণনা শুরু হবে। এ হিসাবে আগামী ১৪ শাবান অর্থাৎ ৭ মার্চ মঙ্গলবার রাতে পালিত হবে পবিত্র শবে বরাত বা লাইলাতুল বরাত। মুসলমানরা বিশ্বাস করেন শবে বরাতের রাতে পরবর্তী এক বছরের ভাগ্য নির্ধারিত হয়।

মঙ্গলবার সন্ধ্যায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভা কক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। সন্ধ্যা সাড়ে ছয়টায় শুরু হয়ে রাত ৯টা পর্যন্ত চলে সভা। দেশের আকাশে চাঁদ দেখার তথ্য নিশ্চিত করতে এই দীর্ঘ সময় লাগে।

সভায় সভাপতিত্ব করেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। চাঁদ দেখার খবর ঘোষণা করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মহাঃ বশিরুল আলম। সভায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা রুহুল আমিনসহ সরকারের বিভিন্ন সংস্থার উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মুসলমানদের অনেকে শবে বরাতকে সৌভাগ্য রজনী হিসেবে গণ্য করেন। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ইবাদত বন্দেগির মাধ্যমে রাতটি কাটান। শবে বরাতের পরের দিন নফল রোজা রাখেন অনেকেই। শবে বরাত উপলক্ষে আগামী ৮ মার্চ বুধবার সরকারি ছুটি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চাঁদ দেখা গেছে শাবান মাসের, পবিত্র শবে বরাত ৭ মার্চ

আপডেট সময় : ০৪:০১:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী ২০২৩