সংবাদ শিরোনাম ::
মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা সাংবাদিকদের প্রাণনাশের হুমকির ঘটনায় ব্যবস্থা নেওয়ার দাবি বানারীপাড়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত বিসিসির ৬৪৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা *‘স্মার্ট, সবুজ ও জনবান্ধব বরিশাল’ গড়ার অঙ্গীকার ঠিকাদারের মৃত্যুর পর বন্ধ সড়ক সংস্কার, দ্রুত কাজ শুরুর দাবিতে নলছিটিতে মানববন্ধন জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ঝালকাঠিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝালকাঠি পৌরসভার নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতের দাবিতে মানববন্ধন ঝালকাঠিতে ধর্ষণচেষ্টার অভিযোগে ননদের জামাইকে ব্লেড দিয়ে আঘাত, গৃহবধূর দাবি আত্মরক্ষা বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ

সুপ্রিম কোর্টের সব রায় পড়া যাবে বাংলায়

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২৭:৫৭ অপরাহ্ন, সোমবার, ২০ ফেব্রুয়ারী ২০২৩ ৭১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে উচ্চ আদালতের সব রায়-আদেশ বাংলা ভাষায় অনুবাদের জন্য একটি বিশেষ প্রযুক্তি উদ্বোধন করা হয়েছে।

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী আজ সোমবার সুপ্রিম কোর্টে এই প্রযুক্তিগত সেবার উদ্বোধন করেন। এটি ব্যবহার করে এখন থেকে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত ইংরেজি ভাষায় প্রদত্ত সব রায়-আদেশ গুগলের প্রযুক্তির সহায়তায় আইনজীবী, বিচারপ্রার্থী বা যে কেউ বাংলায় অনুবাদ করে দেখতে পারবেন।

এই প্রযুক্তি সুপ্রিস কোর্টের ওয়েবসাইটে এমনভাবে সংযুক্ত করা হয়েছে, যার মাধ্যমে যেকোনো ব্যক্তি ইংরেজি ভাষায় প্রদত্ত রায় বা আদেশ, তা যত বড়ই হোক না কেন, তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বাংলায় পড়তে পারবেন।

এই প্রযুক্তিগত সেবা উদ্বোধনকালে আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান, বিচারপতি এম ইনায়েতুর রহিম, বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী, হাইকোর্ট বিভাগের বিচারপতি জাহাঙ্গীর হোসেন, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রব্বানী, হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুন্সী মো. মশিয়ার রহমান, আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান, স্পেশাল অফিসার মোয়াজ্জেম হোছাইনসহ সুপ্রিম কোর্টের কোর্ট-প্রযুক্তি কমিটির সদস্য এম এম মোশেদ, আব্দুল মালেক ও মইনউদ্দিন কাদের উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সুপ্রিম কোর্টের সব রায় পড়া যাবে বাংলায়

আপডেট সময় : ১২:২৭:৫৭ অপরাহ্ন, সোমবার, ২০ ফেব্রুয়ারী ২০২৩