সংবাদ শিরোনাম ::
বিরামপুরে জমি নিয়ে বিরোধের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রান্তিক মানুষকে বিনা সুদে গরু দেওয়া হবে মন্ত্রী ডা. জাহিদ হোসেন গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের লকডাউন ঘিরে উদ্বেগ-উৎকণ্ঠা, নিরাপত্তায় ৫৫ প্লাটুন বিজিবি জীবননগরে মাটিভর্তি লাটাহাম্বারের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু বানারীপাড়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন বাবুগঞ্জের রহমতপুরে ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার উজিরপুরে বাস -মোটরবাইক মূখোমূখি সংঘর্ষে বৃদ্ধ নিহত

বরিশালে দ্রুততার সাথে জমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪০:৩২ অপরাহ্ন, সোমবার, ২০ ফেব্রুয়ারী ২০২৩ ৯৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স ॥ স্বচ্ছতা ও দ্রুততার সাথে জমি অধিগ্রহণ প্রক্রিয়ায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণের নজির স্থাপন করলেন বরিশালের জেলা প্রশাসক।

জমি অধিগ্রহণ প্রক্রিয়ায় ক্ষতিগ্রস্তদের চেক প্রাপ্তি মানেই হয়রানি, দীর্ঘসূত্রিতা, অনিয়ম, টাকা-পয়সার লেনদেন এমন ঘটনা হরহামেশাই শোনা যায়। ঠিক তখনি বরিশালের জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন নিজে এবং তার অধীনস্থদের দুর্নীতি মুক্ত রেখে দ্রুত সময়ের মধ্যে বাকেরগঞ্জের গোমা সেতুর অ্যাপ্রোচ সহ সংযোগ সড়ক নির্মাণ, কদমতলা ব্রিজ অ্যাপ্রোচ সহ সংযোগ সড়ক, গুটিয়া বন্দর সেতু নির্মাণ রায়েরহাট সেতু নির্মাণ, উজিরপুর উপজেলা মডেল মসজিদ নির্মাণ ও বরিশাল বিটাক কেন্দ্র স্থাপন প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ক্ষতিগ্রস্থ ১১ জন ভূমি মালিকের বিপরীতে প্রায় ৮৩ লক্ষ ২৮ হাজার টাকার চেক বিতরণ করেন।

সোমবার (২০ ফেব্রুয়ারি) সকাল ৯ টায় জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন এই চেক হস্তান্তর করেন।

চেক বিতরণ অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শাহ মোহাম্মদ রফিকুল ইসলাম, ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মো: আবু আবদুল্লাহ খান, কানুনগো মোঃ মিজানুর রহমান সহ এল এ শাখায় কর্মরত সার্ভেয়ারবৃন্দ সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় জেলা প্রশাসক প্রত্যেক চেক গ্রহীতার সাথে কথা বলেন এবং কোন ধরনের হয়রানি বা তার অফিসে কোন ধরনের উৎকোচ দিতে হয়েছে কিনা জানতে চাইলে সকলেই জানান হয়রানি মুক্তভাবে দ্রুত সময়ের মধ্যে চেক প্রাপ্তির কথা। সহজে চেক প্রাপ্তির জন্য সকলেই জেলা প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা জানান। উপস্থিত সুধীসমাজ ও সাংবাদিকবৃন্দ দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ায় জেলা প্রশাসক কে আন্তরিক ধন্যবাদ জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে দ্রুততার সাথে জমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ

আপডেট সময় : ০৪:৪০:৩২ অপরাহ্ন, সোমবার, ২০ ফেব্রুয়ারী ২০২৩