সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ

বরিশালে তিন লাখ ‍শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১১:০৪ অপরাহ্ন, রবিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৩ ৬৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স ॥ বরিশালে আগামী ২০ ফেব্রুয়ারি তিন লাখের অধিক ‍শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। একই সাথে ভিটামিন ‘এ’ সম্পর্কে সচেতন করতে প্রচার করা হবে।

রোববার সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় এ তথ্য জানান বরিশাল সিভিল সার্জন ডা. মারিয়া হাসান।

জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন-এর সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

এসময় সিভিল সার্জন জানান, জেলায় দুই হাজার ৯৭টি কেন্দ্রের মাধ্যমে দিনব্যাপী তিন লাখ আট হাজার ৫৪২ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। তাদের মধ্যে ছয় হতে ১১ মাস বয়সী শিশুর সংখ্যা ৩৩ হাজার ৯০৯ এবং ১২ হতে ৫৯ মাস বয়সী শিশুর সংখ্যা দুই লাখ ৭৪ হাজার ৬৩৩।

তিনি আরও বলেন, দেশের কয়েকটি জেলায় নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে জ্বরের লক্ষণ নিয়ে মানুষ মারা যাচ্ছে। বরিশালে এমন কোন রোগী পাওয়া না গেলেও পার্শ্ববর্তী শরীয়তপুর জেলায় রোগী পাওয়া গেছে। নিপাহ ভাইরাস আক্রান্তদের কোন চিকিৎসা নেই বলে সচেতন হয়ে প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রতিরোধ হিসেবে খেজুরের কাঁচা রস এবং পাখি ও বাদুড়ে খাওয়া ফল খাওয়া যাবে না।

সভায় জেলা প্রশাসক বলেন, প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প আশ্রয়ণ এবং মুজিববর্ষের উপহার হিসেবে নির্মিতব্য ঘরের আঙিনায় বা উপযুক্ত স্থানে টিউবওয়েল স্থাপন এবং বিদ্যুৎ সংযোগের কাজটি দ্রুত সম্পন্ন করতে হবে।

সমন্বয় সভায় উপজেলা চেয়ারম্যান, জেলা পর্যায়ের সকল দপ্তরের প্রধান ও উপজেলা নির্বাহী কর্মকর্তারা অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে তিন লাখ ‍শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

আপডেট সময় : ০৩:১১:০৪ অপরাহ্ন, রবিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৩