সংবাদ শিরোনাম ::
বিরামপুরে জমি নিয়ে বিরোধের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রান্তিক মানুষকে বিনা সুদে গরু দেওয়া হবে মন্ত্রী ডা. জাহিদ হোসেন গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের লকডাউন ঘিরে উদ্বেগ-উৎকণ্ঠা, নিরাপত্তায় ৫৫ প্লাটুন বিজিবি জীবননগরে মাটিভর্তি লাটাহাম্বারের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু বানারীপাড়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন বাবুগঞ্জের রহমতপুরে ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার উজিরপুরে বাস -মোটরবাইক মূখোমূখি সংঘর্ষে বৃদ্ধ নিহত

ইউপি চেয়ারম্যানের কোমরে পিস্তল, ফেসবুকে ছবি ভাইরাল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫০:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৩ ৯৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

কুমিল্লায় এক ইউপি চেয়ারম্যানের কোমরে রাখা পিস্তলের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। তিনি জেলার বরুড়া উপজেলার ভবানীপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান খলিলুর রহমান। তবে ওই ইউপি চেয়ারম্যান দাবি- এটা তার লাইসেন্স করা পিস্তল, তাই কোমরে রেখেছিলেন তিনি।

শনিবার সন্ধ্যা থেকে ভাইরাল হওয়া ওই ছবিতে দেখা যায়- দুইজন ব্যক্তির হাত থেকে ফুলেল শুভেচ্ছা গ্রহণ করছেন চেয়ারম্যান খলিলুর রহমান। এ সময় চেয়ারম্যানের কোমরের ডানপাশে রাখা ছিল পিস্তলটি। যদিও ওই ইউপি চেয়ারম্যানের দাবি- পিস্তলটি তার লাইসেন্স করা। লাইসেন্স করা হলেও এভাবে অস্ত্র রাখা নিয়ে জনমনে নেতিবাচক প্রশ্নের জন্ম দিয়েছে।

জেলা পুলিশের একজন কর্মকতা সমকালকে বলেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রদান, নবায়ন ও ব্যবহার নীতিমালা ২০১৬ এর ২৫ নম্বরের ক অনুচ্ছেদে বলা হয়েছে, কোনো ব্যক্তি স্বীয় লাইসেন্স এন্ট্রিকৃত অস্ত্র আত্মরক্ষার নিজে বহন/ ব্যবহার করতে পারবেন। তবে অন্যের ভীতি/ বিরক্তি উদ্রেক করতে পারে এরূপভাবে প্রদর্শন করতে পারবেন না।’ ওই কর্মকতা আরও বলেন, ‘ভাইরাল হওয়া ছবিটিতে চেয়ারম্যান খলিলুর রহমান যেভাবে তার অস্ত্র প্রদর্শন করেছেন তাতে জনমনে আতঙ্ক সৃষ্টি হওয়াটা একেবারেই স্বাভাবিক।’

তবে চেয়ারম্যান খলিলুর রহমান সাংবাদিকদের বলেন, ‘আমার এ অস্ত্রের লাইসেন্স আছে। জেলা প্রশাসন থেকে লাইসেন্স পাওয়া অস্ত্র আমার সঙ্গে রাখতে পারব, আপনারা খোঁজ নিয়ে দেখুন।’

রোববার সকালে বরুড়া থানার ওসি ইকবাল বাহার মজুমদার সমকালকে বলেন, ‘ওই চেয়ারম্যান অস্ত্রের লাইসেন্স পাওয়ার পর থানায় এসে এন্ট্রি করেছেন এটা জানি। কোমরে অস্ত্র রাখার বিষয়টি আইনে কী বলা আছে তা দেখবো।’

সচেতন নাগরিক কমিটি (সনাক) এর কুমিল্লার সাবেক সভাপতি আলমগীর খান বলেন, ‘ছবিটি আমি দেখেছি। চেয়ারম্যান যেভাবে কোমরে পিস্তলটি রেখেছেন যেকোনো মানুষের মনে ভীতি সৃষ্টি হবে। আমি প্রশাসনের কাছে অনুরোধ করবো, ওই চেয়ারম্যানের লাইসেন্স যদি থেকেই থাকে তবে সেই লাইসেন্স বাতিল করে যত দ্রুত সম্ভব তার কাছ থেকে অস্ত্রটি উদ্ধার করা হোক।’

কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম সমকালকে বলেন, ‘ওই চেয়ারম্যানের প্রকাশ্যে কোমরে অস্ত্র রাখার একটি ছবি আমাদের কাছে এসেছে, তদন্ত করে এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ইউপি চেয়ারম্যানের কোমরে পিস্তল, ফেসবুকে ছবি ভাইরাল

আপডেট সময় : ০৯:৫০:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৩