সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

পরকীয়া করতে গিয়ে ধরা পুলিশ সদস্য

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১৫:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৩ ৭২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
পঞ্চগড়ের বোদা উপজেলায় পরকীয়া করতে এসে ধরা পড়েছেন শেখ রেজওয়ান আহম্মেদ (৩৫) নামের এক পুলিশ সদস্য। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) ভোরে বোদা উপজেলার গরুহাটি এলাকায় এক গৃহবধূর বাড়ি থেকে স্থানীয় বাসিন্দারা তাকে আটক করে থানায় খবর দেয়। বিকেলে তাকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে পাঠানো হয়।

বোদা থানায় কর্মরত রেজওয়ানের বাড়ি নীলফামারী জেলা সদরে। তার বিরুদ্ধে বিভাগীয় এবং আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানায় পুলিশ। তবে পরকীয়া প্রেমিকার পরিবারের পক্ষ থেকেও মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানায়, বিয়ের কথা বলে ওই গৃহবধূর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলেন কনেস্টবল রেজোয়ান। মাঝে মধ্যে তিনি ওই গৃহবধূর বাড়িতে যান। বৃহস্পতিবার গভীর রাতে তিনি ওই গৃহবধূর সঙ্গে দেখা করতে গিয়ে স্থানীয় বাসিন্দাদের হাতে আটক হন।

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর কাউসার আলম বলেন, ওই গৃহবধূর সঙ্গে বেশ কয়েকদিন থেকেই তার পরকীয়া সম্পর্ক ছিল। বিষয়টি স্থানীয় বাসিন্দারা জানার পর তাকে হাতেনাতে আটক করে। এ ঘটনায় গৃহবধূর পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজয় কুমার রায় বলেন, কনেস্টবল রেজোয়ানের বিরুদ্ধে বিভাগীয় পর্যায়ে ব্যবস্থা গ্রহণ করা হতে পারে। আপাতত তাকে ক্লোজড করে পঞ্চগড় পুলিশ লাইনসে নেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পরকীয়া করতে গিয়ে ধরা পুলিশ সদস্য

আপডেট সময় : ০৩:১৫:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৩