সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ

স্মার্ট বাংলাদেশের ছোঁয়া লেগেছে দেশের প্রতিটি জনপদে….ঢাবি ভিসি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫১:১৪ অপরাহ্ন, শনিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৩ ৬৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥
প্রাচ্যের অক্সফোর্ডখ্যাত ঢাকা বিশ^ বিদ্যালয়ের উপাচার্জ অধ্যাপক ড.মোহাম্মদ আখতারুজ্জামান বলেছেন,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার নিজ জন্মভূমি টুঙ্গিপাড়াকে ভীষণ ভালোবাসতেন মহান আল্লাহ তাঁকে তার সেই প্রিয় জন্মভূমিতেই চির নিন্দ্রায় শায়িত করেছেন। বঙ্গবন্ধুর সমাধী স্থান এখন দেশ-বিদেশের মানুষের কাছে পরম শ্রদ্ধার পূণ্য ভূমিতে রূপ নিয়েছে। জাতির পিতা যে সমৃদ্ধ সোনারবাংলার স্বপ্ন দেখতেন তার সেই স্বপ্নই এখন তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশের মাঝে খুঁজে পাওয়া যায়। তথ্য প্রযুক্তি নির্ভর,অর্ন্তভুক্তিমূলক,উন্নত ও সমৃদ্ধ সেই স্মার্ট বাংলাদেশের ছোঁয়া লেগেছে বানারীপাড়া ও উজিরপুরসহ দেশের প্রতিটি জনপদে। বরিশালের বানারীপাড়ায় ঐতিহ্যবাহী সরকারি ইউনিয়ন ইনস্টিটিউশন (পাইলট) স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের দ্বিতীয় মেলবন্ধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন আজ থেকে ১৩৪ বছর পূর্বে ১৮৮৯ সালে বানারীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশন (পাইলট) স্কুল প্রতিষ্ঠা দক্ষিণবঙ্গে একটি বিরল ঘটনা । ঐতিহ্য্যবাহী এ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মেলবন্ধন অনুুষ্ঠানে অতিথি হতে পারা অত্যন্ত গৌরব ও মর্যাদার ।
১৭ ফেব্রুয়ারী শুক্রবার ঋতুরাজ বসন্তের ¯িœগ্ধ বিকেলে বানারীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ও বরিশাল-২ আসনের সংসদ সদস্য মো. শাহে আলমের সভাপতিত্বে বিদ্যালয়ে মাঠে অনুষ্ঠিত এ মেলবন্ধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পিরোজপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ শাহ আলম। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক ও সারদা পুলিশ একাডেমির ডিআইজি মো.মাসুদুর রহমান বিপিএম পিপিএম,বাংলাদেশ নৌ-বাহিনীর ক্যাপ্টেন এম এ জব্বার প্রমুখ। এর আগে সকাল ১০টায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নুরী । এসময় তিনি সন্ধ্যা নদীতে সেতু নির্মাণের জন্য সরকারের উদ্যোগের কথা জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল বিশ^ বিদ্যালয়ের উপাচার্জ প্রফেসর ড. মো.ছাদেকুল আরেফিন ও পিরোজপুর প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের উপাচার্জ অধ্যাপক সাইফুদ্দিন। এছাড়াও অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদের সদস্য আনিসুর রহমান,বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসার ফাতিমা আজরিন তন্বী,পৌর সভার মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা,যুগ্ম সম্পাদক সুব্রত লাল কুন্ডু,উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা প্রমুখ। অতিথিরা বিদ্যালয় প্রাঙ্গনে রংবেরংয়ের বেলুন ও শান্তির পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। পরে বর্ণাঢ্য র‌্যালী শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এদিকে সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে ফোক সম্রাজ্ঞী মমতাজ বেগম এমপি ও ব্যান্ডদল আভাসের শিল্পিরা সঙ্গীত পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেন। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

স্মার্ট বাংলাদেশের ছোঁয়া লেগেছে দেশের প্রতিটি জনপদে….ঢাবি ভিসি

আপডেট সময় : ০২:৫১:১৪ অপরাহ্ন, শনিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৩