আ’লীগ নেতা আতিকুর রহমানের পক্ষ থেকে বাবুগঞ্জে মন্ত্রীপরিষদ সচিবকে ফুলেল শুভেচ্ছা
- আপডেট সময় : ১১:৪২:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৩ ৮২ বার পড়া হয়েছে

বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধিঃ মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন সরকারী সফরে বরিশালের বাবুগঞ্জে আসলে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান বাবুগঞ্জ-মুলাদী সংসদীয় আসনের কৃতি সন্তান, প্যান-প্যাসিফিক হোটেল সোনারগাঁও এর সাবেক পরিচালক আওয়ামীলীগ নেতা মোঃ আতিকুর রহমান আতিক। এসময় তাঁর সাথে শুভেচ্ছা জানিয়েছেন বাবুগঞ্জ ও মুলাদী উপজেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
১৭ ফেব্রুয়ারি শুক্রবার দুপুর ১২ টায় তাঁকে বাবুগঞ্জের মীরগঞ্জ ফেরিঘাটে এ ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এসময় বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ আমিন উল আহসান, বরিশাল রেঞ্জ জিআইজি এস এম আখতারুজ্জামান, বরিশাল জেলা পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম (বিপিএম), বাবুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব কাজী ইমদাদুল হক দুলাল, মুলাদী উপজেলা পরিষদের চেয়ারম্যান তরিকুল ইসলাম খান মিঠু, বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার নুসরাত ফাতিমা, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শাহজাহান হোসাইন,
বাবুগঞ্জ উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মৃধা মুঃ আক্তার উজ জামান মিলন, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সহ-সম্পাদক মোঃ মিজানুর রহমান, বরিশাল জেলা পরিষদ সদস্য মাইনুল হোসেন পারভেজ, বাবুগঞ্জের জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কামরুল আহসান হিমু খান, চাঁদপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ দেলোয়ার হোসেন রাঢ়ী, মুলাদী উপজেলার কাজিরচর ইউপি চেয়ারম্যান মন্টু বিশ্বাস, বাবুগঞ্জ উপজেলা জাপা নেতা ওমর ফারুক বাবুল আকন, আ’লীগ নেতা আজিজুল ইসলাম বাবুল, মাঝি মাসুম রেজা, উপজেলা ছাত্রলীগ সহ-সভাপতি আসাদুজ্জামান মেননসহ বিভিন্নপর্যায়েরর নেতৃবৃন্দ।
মন্ত্রিপরিষদ সচিব মো: মাহবুব হোসেন ১৭ ফেব্রুয়ারি শুক্রবার ঢাকা থেকে সড়ক পথে বরিশালের উদ্দেশ্যে রওনা করেন বরিশাল ও পটুয়াখালীতে তিনি ৩ দিনের সরকারি সফরে আসেন।
তিনি শুক্রবার দুপুরে মুলাদী উপজেলা পরিষদ মিলনায়তনে মুলাদী উপজেলার বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা গনের সঙ্গে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে অগ্রগতি বিষয়ে মতবিনিময় করেন। এছাড়াও বিকাল সাড়ে তিনটায় মুলাদী উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প সরেজমিনে পরিদর্শন করেন মন্ত্রিপরিষদ সচিব ও মুলাদীর কৃতিসন্তান মো: মাহবুব হোসেন।
সরকারি সফরে আসা মন্ত্রিপরিষদ সচিব মোঃ মাহবুব হোসেনের সাথে তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সচিবের একান্ত সচিব উপসচিব কাজী শাহজাহান, মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মোহাম্মদ সাজ্জাদুল হাসান, এবং তার দেহরক্ষী মোঃ মাজহারুল হক।
মোঃ মাহবুব হোসেনকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের জ্যেষ্ঠ সচিব থেকে গেল ৩ জানুয়ারী মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
দেশের ২৪তম মন্ত্রিপরিষদ সচিব তিনি।
মাহবুব হোসেনের গ্রামের বাড়ি বরিশালের মুলাদী উপজেলার পাতারচর গ্রামে। ব্যক্তিজীবনে তিনি দুই পুত্রসন্তানের পিতা।


























