গৌরনদীর ধানডোবা মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৫:০০:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৩ ৯১ বার পড়া হয়েছে

বি এম মনির হোসেনঃ-
বরিশালের গৌরনদীতে ১৬ ফেব্রুয়ারী বৃহস্পতিবার দিনব্যাপী বিদ্যালয়ের খেলার মাঠে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। ধানডোবা মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আল আমিন হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা আওয়ামীলিগের সাধারণত সম্পাদক ও পৌর মেয়র হারিছুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেন,
গৌরনদী উপজেলা আওয়ামীলিগের সভাপতি
এইচ এম জয়নাল আবেদীন,
গৌরনদী উপজেলা, ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন মুন্সী, ইউপি চেয়ারম্যান আঃ রাজ্জাক হাওলাদার,গৌরনদী প্রেসক্লাব সভাপতি
লুৎফর রহমান দীপ,আলোকিত বরিশালের গৌরনদী প্রতিনিধি রাজীব ইসলাম তারীম,বিশিষ্ট রাজনীতিবীদ মোশারফ ফকির,উপজেলা যুবলীগ সভাপতি আনিসুর রহমান অহিদুল সেরনিয়াবাত, মোক্তার হোসেন সহ প্রমুখ। অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচ এম মানিক, সহকারী শিক্ষক শ্যামল চন্দ্র । এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত বক্তৃতা, দৌড় প্রতিযোগিতা, দীর্ঘ লম্ফ, বিস্কুট দৌড়, দড়ি লাফ, বর্ষা-চাকতি-গোলক নিক্ষেপ, আবৃত্তি, নৃত্য ও চমকপ্রদ ইভেন্ট যেমন খুশি তেমন সাজসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


























