সংবাদ শিরোনাম ::
ভান্ডারিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান ও কমিউনিটি সভা অনুষ্ঠিত মাথায় পিস্তল ঠেকিয়েও দমানো যায়নি, এবার সাংবাদিক আসলামকে মাদক মামলায় ফাঁসানোর ছক! বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫

আগৈলঝাড়ায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিশেষ সাংগঠনিক সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪৪:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৩ ৬৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বি এম মনির হোসেনঃ-

কেন্দ্রীয় আওয়ামী লীগের দিক নির্দেশনা বাস্তবায়নের লক্ষে বরিশালের আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিশেষ সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত বিশেষ সাংগঠনিক সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে প্রচার ও প্রকাশনা সম্পাদক ফরহাদ তালুকদারের সঞ্চালনায় নেতা-কর্মীদের উদ্যেশ্যে সাংগঠনিক নির্দেশনা মুলক বক্তব্য রাখেন উপজেলা আওামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত। সভায় বর্তমান বছর নির্বাচনী বছর উল্লেখ করে আজকের দিন থেকে নির্বাচনের সকল প্রস্তুতি গ্রহনের জন্য নির্দেশনা প্রদান করা হয়। সভায় কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি’র স্বাক্ষরিত দলের নির্দেশনা সম্বলিত পত্র পাঠ করে শোনান সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত। বিশেষ সাংগঠনিক সভায় আগামী ২৫ফেব্রুয়ারী গোপালগঞ্জের ভাংগারহাটে প্রধানমন্ত্রীর জনসভা সফল করনের লক্ষে প্রস্তুতি হিসেবে বিভিন্ন ইউনিয়নে দলীয় সভা করণসহ ব্যাপক প্রস্তুতি গ্রহন করা হয়েছে। দলের নির্দেশনা অনুযায়ি যথাযোগ্য মর্যাদায় আগামী ২১ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন, ৭মার্চ দিবস পালন, ২৫মার্চ গণহত্যা দিবস পালন, ২৬মার্চ মহান স্বাধীনতা দিবস পালনের সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। ওই সভায় জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি করতে দলের সদস্য সংগ্রহ অভিযান শুরু করারও নিয়ে বর্তমান বছরিটিন নির্বাচনের চ্যালেঞ্জের বছর হিসেবে উল্লেখ করে বলেন ১৯৭১ সালে পাকবাহিনী ও তাদের দোসররা যে অত্যাচার নির্যাতনের ইতিহাস সৃষ্টি করেছিল বিএনপি-জামাত জোটের প্রতিনিধি হিসেবে ২০০১ সালে নির্বাচনের পর তৎকালীন এমপি জহির উদ্দিন স্বপনের নেতৃত্বে এই এলাকায় তার থেকেও ভয়াবহ জুলুম-নির্যাতনের ইতিহাস সৃষ্টি করেছিল। যা একাত্তর সালকেও হার মানিয়েছে। আজ থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনের কার্যক্রম ও প্রচারণা শুরুর কথাও উল্লেখ করা হয় সভায়। দলের নেতা-কর্মীদের প্রতি হুশিয়ারী উচ্চারণ করে আবু সালেহ লিটন আরও বলেন- নির্বাচনের এই বছরটি রাজনৈতিক এবং সামাজিকভাবে বিএনপি-জামাতকে বয়কট ও ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার ঘোষণা দেন। আওয়ামী লীগ শাসনামলের বিগত বছরগুলোতে নেতা-কর্মীদের সাথে জামাত বিএনপি’ আত্মীয়তার সূত্রতার সখ্যতা পরিহার করে তাদের সাথে চা খাওয়া পর্যন্ত বন্ধ করারও আহ্বান জানানো হয়। কারন হিসেবে তিনি বলেন- ওরা কাউকে ছাড় দিবে না। দলের নেত্রী শেখ হাসিনাকে হত্যার জন্য ১৯বার চেস্টা করা স্বাধীনতা বিরোধী বর্বরেরা আওয়ামী লীগের তৃনমূল পর্যায়ে ছাড় দিবে এমন আশা করা আর বোকার স্বর্গে বাস করা একই কথা। বিশেষ সাংগঠনিক সভায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্দা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি এস এম হেমায়েত উদ্দিন, মোঃ রুস্তুম সেরনিয়াবাত, নিত্যানন্দ মজুমদার, আব্দুস ছাত্তার মোল্লা, আবুল বাশার হাওলাদার, উপজেলা মহিলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মমতাজ বেগম, যুবলীগ সভাপতি মোঃ সাইদুল সরদার, ছাত্রলীগের সাবেক সভাপতি কামরুজ্জামান সেরনিয়াবাত আজাদ, ছাত্রলীগে সভাপতি মিন্টু সেরনিয়াবাত, সাধারণ সম্পাদক জাকির হোসেন পাইকসহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও নবগঠিত ইউনিয়ন যুবলীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আগৈলঝাড়ায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিশেষ সাংগঠনিক সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০১:৪৪:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৩