সংবাদ শিরোনাম ::
বিরামপুরে জমি নিয়ে বিরোধের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রান্তিক মানুষকে বিনা সুদে গরু দেওয়া হবে মন্ত্রী ডা. জাহিদ হোসেন গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের লকডাউন ঘিরে উদ্বেগ-উৎকণ্ঠা, নিরাপত্তায় ৫৫ প্লাটুন বিজিবি জীবননগরে মাটিভর্তি লাটাহাম্বারের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু বানারীপাড়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন বাবুগঞ্জের রহমতপুরে ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার উজিরপুরে বাস -মোটরবাইক মূখোমূখি সংঘর্ষে বৃদ্ধ নিহত

৯ দিন পর ধ্বংসস্তূপ থেকে জীবিত নারী উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩৩:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৩ ৯৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স ॥ তুরস্কের দক্ষিণাঞ্চলীয় শহর কাহরামানমারাসের একটি ভবনের ধ্বংসস্তূপ থেকে ৪২ বছর বয়সী এক নারীকে উদ্ধার করা হয়েছে। ভূমিকম্পের পর প্রায় ২২২ ঘণ্টা ওই নারী ধ্বংসস্তূপের নিচে আটকে ছিলেন।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

টেলিভিশনের ফুটেজে দেখা গেছে, উদ্ধারকর্মীরা ওই নারীকে ধ্বংসস্তূপের নিচ থেকে বের করে একটি অ্যাম্বুলেন্সের দিকে নিয়ে যাচ্ছেন। তার নাম মেলিক ইমামোগ্লু।

তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্প পরবর্তী উদ্ধার অভিযানের আজ নবম দিন। প্রাণের খোঁজে এখনো সেখানে অভিযান চলছে।

এদিকে তুরস্ক-সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা ৪১ হাজার ছাড়িয়েছে। ভূমিকম্পের এক সপ্তাহের বেশি সময় পার হলেও নিহতের সংখ্যা বেড়েই চলছে।

তুর্কি কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পে দেশটিতে এখন পর্যন্ত ৩৫ হাজার ৪১৮ জন নিহত হয়েছে।

অন্যদিকে সিরিয়া সরকার ও জাতিসংঘ জানিয়েছে, ভূমিকম্পে সিরিয়ায় পাঁচ হাজার ৮০০ জনেরও বেশি মানুষ মারা গেছে। দুই দেশ মিলিয়ে বর্তমানে মৃতের সংখ্যা ৪১ হাজার ২১৮ জন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

৯ দিন পর ধ্বংসস্তূপ থেকে জীবিত নারী উদ্ধার

আপডেট সময় : ১১:৩৩:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৩