সংবাদ শিরোনাম ::
ভান্ডারিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান ও কমিউনিটি সভা অনুষ্ঠিত মাথায় পিস্তল ঠেকিয়েও দমানো যায়নি, এবার সাংবাদিক আসলামকে মাদক মামলায় ফাঁসানোর ছক! বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫

বরিশালে দুই বাসের সংঘর্ষে চরমোনাই মাহফিলের মুসুল্লি নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৫:১৯ পূর্বাহ্ন, বুধবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৩ ৬৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স ॥ বরিশালের উজিরপুর উপজেলার দুই বাসের সংঘর্ষে চরমোনাই মাহফিলের এক মুসুল্লি নিহত হয়েছেন। এছাড়াও গুরুতর আহত অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ছয় জন ও উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে দুজন চিকিৎসাধীন।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের উপজেলার আটিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মুসুল্লি হলেন ফরিদপুরের সদরপুর এলাকার কালাম সিকদার (৪২)।

ঘটনাস্থলে থাকা মহাসড়ক থানার সার্জেন্ট সুমন চন্দ্র সরকার বলেন, ঢাকা থেকে ভাণ্ডারিয়ার উদ্দেশে যাচ্ছিলো ‘প্রিয়া এন্টারপ্রাইজের’ একটি বাস। সাকুরা পরিবহনের একটি বাস বরিশাল নগরী থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিলো।

সার্জেন্ট সুমন জানান, আটিপাড়া এলাকায় পৌঁছুলে সাকুরা পরিবহন অজ্ঞাত একটি ট্রাককে পাশ কাটিয়ে এগোয়। তখন বিপরীত দিক থেকে এসে পড়ে প্রিয়া এন্টারপ্রাইজের বাসটি। এসময় সাকুরা পরিবহনের বাসের পেছনের অংশের সঙ্গে সুগন্ধা পরিবহনের বাসের সংঘর্ষ হয়।

এতে প্রিয়া এন্টারপ্রাইজের বাস‌টি রাস্তার পাশে গাছের উপর আছড়ে পড়ে। এতে ঘটনাস্থলে চরমোনাই মাহফিলগামী মুসুল্লির মৃত্যু হয়। এছাড়া আহত অবস্থায় ৮ জনকে উদ্ধার করে প্রথমে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে গুরুতর আহত ৬ জনকে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সার্জেন্ট সুমন আরও জানান, দুর্ঘটনায় প্রিয়া এন্টারপ্রাইজের বাসটি দুমড়েমুচড়ে গেছে। সাকুরা পরিবহনের বাসের পেছনের অংশ ক্ষতিগ্রস্থ হয়েছে। দুর্ঘটনার পর সাকুরা পরিবহনের বাসের চালকসহ সংশ্লিষ্টরা পালিয়ে গেছে। সাকুরা বাস আটক করা হয়েছে। সুগন্ধ পরিবহনের বাস উদ্ধার করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে দুই বাসের সংঘর্ষে চরমোনাই মাহফিলের মুসুল্লি নিহত

আপডেট সময় : ১১:২৫:১৯ পূর্বাহ্ন, বুধবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৩