সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার

জমি নিয়ে বিরোধের জেরে অন্তঃস্বত্তা কলেজ ছাত্রীর পেটে লাখি ও নির্যাতনের অভিযোগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০৫:২১ পূর্বাহ্ন, বুধবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৩ ৮১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধিঃঝালকাঠি জেলার রাজাপুুর উপজেলার রোলা গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে ৯ মাসের অন্তঃস্বত্তা শাহিদা আক্তার তামান্না (২২) নামে এক কলেজ ছাত্রীর পেটে লাথি মেরে অমানুষিক নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার দুপুরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আহত তামান্নার খোজ খবর নিয়েছেন। গত রোববার সকালের এ ঘটনা ঘটে ।অন্তঃস্বত্তার মা আমিনা বেগম বাদি হয়ে সোমবার দুপুরে রাজাপুর থানায় সাধারন ডায়েরী করেছেন। তামান্না বরিশাল বিএম কলেজের ইসলাম স্টাডিজ বিভাগের ৪র্থ বর্ষের ছাত্রী রোলা গ্রামের মোঃ শাহ আলমের মেয়ে এবং উপজেলার মনোহরপুর গ্রামের আলী আজিমের স্ত্রী। সাধারন ডায়েরী সূত্রে জানা গেছে, গত রোববার সকালে অন্তঃস্বত্তা তামান্নার মা আমিনা বেগম বাড়ির সামনের পাকা রাস্তায় বিরোধীয় জমির গাছের পাতা কুড়াতে গেলে প্রতিপক্ষ ইউসুফ, তার স্ত্রী শিউলি বেগম, মেয়ে জামিলা ইসলাম ও ইমা আক্তার একত্রিত হয়ে আমিনা বেগমকে মারধর করে। তখন মাকে রক্ষা করতে গেলে ৯ মাসের অন্তঃস্বত্তা শাহিদা আক্তার তামান্না ও তানিয়া তাদেরকেও মারধর করে এবং ৯ মাসের অন্তঃস্বত্তা শাহিদা আক্তার তামান্নার পেটে শিউলি বেগম ও ইউসুফ লাথি মেরে মাটিতে ফেলে দেয়। এতে অন্তঃস্বত্তা তামান্না জ্ঞান হারিয়ে মাটিতে পরে থাকলে স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজাপুর স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে। ঘটনার পর থেকে প্রতিপক্ষদের অব্যাহত হুমকিতে তাদের পরিবারের লোকজন নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে তামান্নার স্বামী আলী আজিম অভিযোগ করেন। মঙ্গলবার বিকেলে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ আমির সোহেল জানান, অন্তঃস্বত্তা তামান্না ও তার গর্ভের সন্তান এখন ঝুঁকিমুক্ত ও নিরাপদ আছেন। তাকে যথাযথভাবে সেবা দেয়া হচ্ছে। অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত মোঃ ইউসুফের মোবাইলে কল দিলে তার মেয়ে জামিলা ইসলাম ফোন রিসিভ করে তার মা-বাবা ঘরে নেই দাবি ।জামিলা বলেন অন্তঃস্বত্তা তামান্না গাছের শিকড়ে বেঁধে মাটিতে পড়ে যায়। এখন আমাদের কে ফাঁসাতে থানায় মিথ্যা অভিযোগ দেয়া হচ্ছে। মঙ্গলবার দুপুরে রাজাপুর থানার এএসআই আবুল কাসেম জানান, এ ঘটনায় অন্তঃস্বত্তা তামান্নার মা জিডি করেছেন। মঙ্গলবার দুপুরে ঘটনাস্থল ও স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে তদন্ত করা হয়েছে । এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে ,তবে কাউকে আটক করা হয়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জমি নিয়ে বিরোধের জেরে অন্তঃস্বত্তা কলেজ ছাত্রীর পেটে লাখি ও নির্যাতনের অভিযোগ

আপডেট সময় : ০৮:০৫:২১ পূর্বাহ্ন, বুধবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৩