সংবাদ শিরোনাম ::
ভান্ডারিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান ও কমিউনিটি সভা অনুষ্ঠিত মাথায় পিস্তল ঠেকিয়েও দমানো যায়নি, এবার সাংবাদিক আসলামকে মাদক মামলায় ফাঁসানোর ছক! বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫

ঘোড়াঘাটে আ.লীগ নেতার বাড়িতে বিএনপির অগ্নিসংযোগ ও ভাংচুর থানায় মামলা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০৭:৪৮ অপরাহ্ন, শনিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৩ ৬৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহতাব উদ্দিন আল মাহমুদ,ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
ইউনিয়ন পর্যায়ে আওয়ামীলীগ ও বিএনপির সমাবেশকে ঘিরে দিনাজপুরের ঘোড়াঘাটে সৃষ্টি হয়েছে উত্তেজনা। শনিবার সূজা মসজিদ এলাকায় একই সময়ে সমাবেশের ঘোষণা দেয় উপজেলার ৪নং ঘোড়াঘাট ইউনিয়ন শাখা আওয়ামীলীগ ও বিএনপি।

সমাবেশের আগে মধ্য শুক্রবার রাতে ওই ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি রেজাউল করিমের বাড়িতে ভাংচুর এবং অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে।

এ ঘটনায় শনিবার সকালে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে একটি মামলা করেছে ওয়ার্ড আওয়ামীলীগ
সভাপতি রেজাউল করিম। মামলায় ১৩ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাত ১০ থেকে ১২ জনকে আসামী করা হয়েছে। পুলিশ রাতেই ৩ জনকে আটক করে।

গ্রেফতারকৃত আসামীরা হলেন, মৃত আব্দুর রহিম মন্ডলের ছেলে বেল্লাল মন্ডল (৩৮), হায়বর আলীর ছেলে মশিকুল মিয়া (২০) ও শাহিনুর ইসলামের ছেলে মোশারফ হোসেন (২৫)। তারা সকলে উপজেলার ৪নং ঘোড়াঘাট ইউনিয়নের চোরগাছা গ্রামের বাসিন্দা।

মধ্যরাতেই ক্ষতিগ্রস্থা বাড়ি পরিদর্শন করেছেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক।

আওয়ামীলীগ নেতা রেজাউল করিমের ছেলে রাসেল মিয়া বলেন, শুক্রবার রাত সাড়ে ১১টার সময় ২০ থেকে ২৫ জন আমার বাড়ির প্রাচীর টপকিয়ে বাড়ির ভিতর প্রবেশ করে। তারা বাড়িতে ঢুকেই গালিগালাজ করে এবং মোটরসাইকেল ভাংচুর করে। পরে যাওয়ার সময় তারা আমাদের খড়ের পালায় আগুন ধরিয়ে দেয়। ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রনে আনে।

ঘোড়াঘাট ফায়ার সার্ভিসের স্টেশন নিরঞ্জন সরকার বলেন, দুটি খড়ের পালায় আগুন লেগেছিল। আগুন ছড়িয়ে পড়ার আগেই আমরা গিয়ে আগুন নিয়ন্ত্রনে এনেছি।

এই অভিযোগ অস্বীকার করে ঘোড়াঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাইদ বলেন, এ সব ঘটনা পুরোটায় মিথ্যা। আমাদেরকে হয়রানী করতে একটি মহল চক্রান্ত করে এই নাটক সাজিয়েছে। এই ঘটনা সম্পর্কে আমরা কেউ কিছু জানি না। শুনলাম আমাদের দু’তিনজন নেতাকর্মীকেও পুলিশ গ্রেফতার করেছে।

তিনি আরো বলেন, আমরা বিএনপির লোকজন তো এখন, ‘আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও’ জিকির করছি। আমরা কেন সংঘাত সৃষ্টি করতে যাবো।

ঘোড়াঘাট থানার ্অফিসার ইনচার্জ (ওসি) আবু হাসান কবির বলেন, মামলা হয়েছে। আমরা এজাহার নামীয় ৩ জনকে গ্রেফতার করেছি। তাদেরকে শনিবার দুপুরে দিনাজপুরের আদালতে পাঠানো হয়েছে। অপর আসামীদেরকে গ্রেফতার করতে আমরা অভিযান অব্যাহত রেখেছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঘোড়াঘাটে আ.লীগ নেতার বাড়িতে বিএনপির অগ্নিসংযোগ ও ভাংচুর থানায় মামলা

আপডেট সময় : ১২:০৭:৪৮ অপরাহ্ন, শনিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৩