সংবাদ শিরোনাম ::
খালেদা জিয়ার মুক্তির দাবিতে কালকিনিতে বিএনপির ইউনিয়ন পদযাত্রা অনুষ্ঠিত
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১২:৪৩:১৩ অপরাহ্ন, শনিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৩ ৫৯ বার পড়া হয়েছে

মোঃ রাজু আহম্মেদ মাদারীপুর জেলা প্রতিনিধিঃ
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও নেতাকর্মীদের মুক্তিসহ ১০ দফা দাবিতে মাদারীপুরের কালকিনি উপজেলার বাঁশগাড়ি ইউনিয়ন বিএনপির উদ্যােগে পদযাত্রা ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকালে বাঁশগাড়ি গোলচত্বর থেকে পদযাত্রাটি শুরু করে কানুরগাও স্কুলমাঠে গিয়ে সমাবেশের মাধ্যমে সম্পন্ন করা হয়। অনুষ্ঠানে জেলা বিএনপি নেতা নুরুল ইসলাম সরদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ ফজলুল হক বেপারী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহব্বায়ক শহিদুল ইসলাম, উপজেলা যুবদল নেতা শামীম মোল্লা, ঢাকা মহানগর উত্তর তারেক জিয়া পরিষদের সাধারন সম্পাদক আলামিন মৃধা। অনুষ্ঠান পরিচলনায় করেন বাঁশগাড়ি ইউপি বিএনপির সাধারন সম্পাদক মামুন তালুকদার।


























